রাজ্যে ফের ডেঙ্গুতে মৃত্যু এক মহিলার

স্টাফ রিপোর্টার, বারাকপুর: ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক রোগীর৷ মৃতার নাম লক্ষী বন্দোপাধ্যায় (৫৩)৷ তিনি উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সিদ্ধেশ্বরীলেন এলাকার বাসিন্দা৷

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, লক্ষী দেবী চলতি মাসে ১২ তারিখ থেকে জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে কাঁচরাপাড়া রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে কলকাতার বিআরসিং রেল হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে দুদিন ভরতি ছিলেন তিনি৷ সেখানেই লক্ষী দেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এরপর গত ১৫ অক্টোবর ওই রোগীকে তার পরিবারের আত্মীয়রা বিআরসিং হাসপাতাল থেকে নিয়ে যান কলকাতার বেসরকারি একটি হাসপাতালে। ওই হাসপাতালে শনিবার গভীর রাতে মারা যান লক্ষী দেবী। রবিবার সকালে তার দেহ নিয়ে আসা হয় কাঁচরাপাড়ার সিদ্ধেশ্বরী লেনের বাড়িতে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের শরীরে ডেঙ্গুর উপসর্গ ছিল৷ আর তাতেই তাঁর মৃত্যু হয়েছে৷

স্থানীয় বাসিন্দারা জানান, কাঁচরাপাড়া এলাকায় অসংখ্য নাগরিকরা জ্বরে আক্রান্ত হয়েছেন। পুরসভার পক্ষ থেকে ব্লিচিং পাউডার এবং মশা মারার তেল দেওয়া হলেও তা প্রয়োজন অনুসারে যথেষ্টই কম। এলাকায় আরও বেশি করে সাফাই করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: মদের বোতলের গায়ে নির্বাচনী স্টিকার, বিতর্কে প্রশাসন

এদিকে লক্ষী বন্দোপাধ্যায়ের মৃতদেহ বাড়িতে এসে পৌঁছালে মৃতের বাড়িতে দেখা করতে যান স্থানীয় তৃনমূল কাউন্সিলর সঞ্জীব সাহা। তিনি জানান, পুরসভা যথেষ্ট গুরুত্ব দিয়ে এলাকা পরিষ্কার করছে। এলাকায় নিয়মিত ব্লিচিং পাউডার এবং মশা মারার তেলও দেওয়া হয়।

তবে নাগরিকরাই ঠিকমতো সচেতন নন। কারোর বাড়ির ভিতরে কোথাও জল জমে থাকলে তা পুরসভার পক্ষ থেকে জানা সম্ভব নয়। তাই নাগরিকদেরও সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন হলে তবেই মশা বাহিত রোগের বিরুদ্ধে আমাদের লড়াই স্বার্থক হবে। কেউ বাড়িতে কোথাও জল জমতে দেবেন না৷

The post রাজ্যে ফের ডেঙ্গুতে মৃত্যু এক মহিলার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2J7VpI9
via IFTTT

Comments