“একটা চড় মারব, প্যান্টেই প্রস্রাব করে ফেলবেন”, হুমকি বিধায়কের
জয়পুর: সরকারি অফিসারকে রীতিমত হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ, ভবানী সিং নামে রাজস্থানের কোটার ওই বিধায়ক বলেছেন, ”একটা চড় মারব, প্যান্টেই প্রস্রাব করে ফেলবেন।” রাজস্থানের State Co-operative Marketing Federation Limited (RAJFED)-এর ডেপুটি রেজিস্ট্রার অজয় সিং পানওয়ারকে একথা বলেছেন তিনি।
লাধপুরার বিজেপি বিধায়ক ভবানী সিং রাজাওয়াত ডাল সংগ্রহের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন ভামসা মাণ্ডিতে। সেই সময় কৃষকরা ডাল সংগ্রহে অনিয়মের অভিযোগ করলে মেজাজ হারান ওই বিধায়ক। সেই আধিকারিককে ডেকেও পাঠান তিনি।
আধিকারিকের মাণ্ডিতে পৌঁছন পর্যন্ত অপেক্ষা করেন বিজেপি বিধায়ক রাজাওয়াত। এরপরেই আধিকারিককে হুমকি দেন তিনি।
বিজেপি বিধায়কের অভিযোগ মাণ্ডিতে ১,১১,০০০ কুইন্টাল ডাল পৌঁছলেও কেবল মাত্র ১০০ কুইন্টাল সংগ্রহ করা হয়েছে। সরকারি আধিকারিককে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন বলে জানা গিয়েছে।
পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি বিধায়ক ভবানী সিং রাজাওয়াত বলেন, তিনি পানোয়ার নামে ওই আধিকারিককে ধাতানি দিয়েছিলেন। কেননা সরকারি আধিকারিকদের জন্য কৃষকরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষকদের জন্য গলা চড়াবেন বলেও জানিয়েছেন তিনি।
The post “একটা চড় মারব, প্যান্টেই প্রস্রাব করে ফেলবেন”, হুমকি বিধায়কের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PYmws5
via IFTTT
Comments
Post a Comment