প্যাণ্ডেলের বাইরে পঞ্চায়েত প্রধানের পানের দোকান! চলছে রমরমিয়ে
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: এবারের গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি৷ কিন্তু তাতে কী? নিজের পুরনো জীবন কী কেউ ভুলতে পারে? তিনিও পারেন নি৷ তাই এখনও নিজেদের দোকান চালান তিনি৷

এখানেই শেষ নয়, পুজো প্যাণ্ডেলের বাইরে রীতিমত সেই দোকান খুলে বসে পান বিক্রি করে নজর কাড়লেন সেই পঞ্চায়েত প্রধান৷ জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত মন্ডল৷ পঞ্চায়েত প্রধান হওয়া সত্ত্বেও তিনি রাস্তার ওপর দোকান চালিয়ে জীবিকা অর্জন করেন৷ যদিও তাঁর দোকান এইবছর প্রথম নয়৷ তিনি পঞ্চায়েত প্রধান হওয়ার আগে থেকেই প্রতিবছর পুজোতে এই দোকান দিতেন৷

সুব্রত বাবুর স্ত্রী অনিতা মন্ডল বলেন, ‘আমার স্বামী সুব্রত মন্ডল বাড়িতেই দোকান চালান৷ আমরা স্বামী স্ত্রী দুজনেই এই দোকানের কাজ করি। এছাড়াও আমি পাট দিয়ে নানান ধরনের হাতের কাজ তৈরি করার প্রশিক্ষন দিই। প্রতি বছরের মতো এবছরেও আমরা পাতকাটা অগ্রণী সঙ্ঘের পুজো মন্ডপের সামনে দোকান দিয়েছিলাম। প্রধান নির্বাচিত হয়েছি তো মাত্র পাঁচ বছরের জন্য। আমার সংসার চালানোর জন্য এই ধরনের কাজ আমাকে করতেই হবে। তাই আগে যেরকম কাজ করতাম এখনও একই রকমভাবেই দোকানের কাজ করছি৷’
The post প্যাণ্ডেলের বাইরে পঞ্চায়েত প্রধানের পানের দোকান! চলছে রমরমিয়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S71OaB
via IFTTT
Comments
Post a Comment