বালুরঘাটের ভুয়ো সাংবাদিককে আদালতে পেশ করল পুলিশ
স্টাফ রিপোর্টার, বালুরঘাট: সাংবাদিক পরিচয় দিয়ে বালুরঘাটের কামারপাড়ার ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছিল শিবু লাহা৷ তাকে মঙ্গলবার বালুরঘাট আদালতে হাজির করল পুলিশ। ভুয়ো সাংবাদিকের বিরুদ্ধে ৪২০, ৪১৯ ৩৮৪ সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। নিজেদের হেফাজতে নিতে আদালতের আছে আবেদনও জানিয়েছে পুলিশ।
ধৃত শিবু লাহার বাড়ি বালুরঘাটের চকভবানী এলাকায়৷ শিবু ও তার সাগরেদরা উত্তর দিনাজপুরের একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেয়৷ তারপর একের পর এক ব্যবসায়ী থেকে শুরু করে জনপ্রতিনিধিদের একাংশকে মাঝে মধ্যেই এই চক্রের লোকেরা ফোন করত৷

এমনকি তাঁদের বিরুদ্ধে খবর প্রকাশের হুমকি দিয়ে টাকা দাবি করে এই চক্র। এমনভাবেই বালুরঘাট থানার কামার পাড়ার বাসিন্দা সুদেব বর্মণের কাছ থেকে টাকা আদায় করে এই চক্র। সুদেব বাবু গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন৷ কয়েকদিন আগে শিবু লাহা ও দেবদুলাল দাস সুদেব বাবুর কাছে যান৷ তিনি অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে এমনটাই অভিযোগ তোলে শিবু লাহা ও দেবদুলাল দাস৷ এরপর তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়ে আসে তারা।
সম্প্রতি সুদেব বাবুকে ফোন করে দেবদুলাল দাস ও শিবু লাহা৷ ফের অতিরিক্ত ১০ হাজার টাকার দাবি করে তারা৷ এবারের সুদেব বাবুর সন্দেহ হয়৷ তাই তিনি বিষয়টি নিয়ে প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে বালুরঘাট থানার পুলিশকেও বিষয়টি সম্পর্কে অবহিত করেন।
এরপরেই পুলিশ ও কর্মরত সাংবাদিকরা টাকা দেওয়ার নামে ফাঁদ পাতে। দশ হাজার টাকা নিতে এসে সেই ফাঁদে শিবু লাহাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। থানায় নিয়ে আসতেই চক্রের বাকিদের কথা বলে দেয় শিবু লাহা। পুলিশের জেরায় এদিন ধৃত শিবু লাহা স্বীকার করেন যে দেবদুলাল দাস তাদের এই চক্রের মূল পাণ্ডা। তার নেতৃত্বেই এই কাজ বহু দিন ধরে চালিয়ে আসছেন তারা। এরপরই শিবু লাহাকে আদালতে পেশ করে পুলিশ৷
The post বালুরঘাটের ভুয়ো সাংবাদিককে আদালতে পেশ করল পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PKCWnA
via IFTTT
Comments
Post a Comment