১২ তম আইপিএলে সেরা চমক রোহিত-ধাওয়ান জুটি
মুম্বই: আইপিএল দর্শকদের জন্য সুখরব৷ মিড ট্রান্সফার উইন্ডো খুললেই বড় চমক অপেক্ষা করছে৷
ক্রিকেট মহলে জোর গুঞ্জন ১২তম আইপিএলে রোহিতের সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে শিখর ধাওয়ানকে৷ সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে দুই ওপেনার দাপটের সঙ্গে ব্যাটিং করেন৷ দুজনের জুটিতে রয়েছে একাধিক রেকর্ড৷ এশিয়া কাপেও দারুণ পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে ডান-বাম এই জুটিকে৷ সেই জুটি এবার আইপিএল মাতাতে চলেছে৷
শোনা যাচ্ছে ট্রান্সফার উইন্ডো খুললে হায়দরাবাদ ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে চলেছেন ধাওয়ান৷ জল্পনা সত্যি হলে দেশের পর এবার আইপিএলে রোহিত-ধাওয়ান ম্যাজিক দেখা যেতে পারে৷
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে রিটেন না করার কারণে ধাওয়ান সানরাইজার্স ছাড়তে চলেছেন বলে অনেকেই মনে করছেন৷ এগারোর আইপিএলে শুরুতে তাঁকে রিটেন করা হয়নি৷ পরে রাইট টু ম্যাচ কার্ডে ৫ কোটির কিছু বেশি অর্থে দলে নেয় সানরাইজার্স৷ গব্বরের নামেও এও বদনাম রয়েছে সানরাইজার্স কোচ টম মুডির সঙ্গেও নাকি শেষ আইপিএলে ঝামেলায় জড়িয়েছিলেন ধাওয়ান৷
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাকা বাড়াতেই দীর্ঘ কয়েক বছরের সম্পর্কে ইতি টানতে পারেন শিখর৷ সীমিত ওভারের ক্রিকেটে ধাওয়ানের ধুঁয়াধার ব্যাটিং নিয়ে নতুন কিছু বলার নেই৷ সেক্ষেত্রে রোহিত যেখানে মুম্বই ইন্ডিয়ান্সে ১৫ কোটির অর্থ উর্পাজন করেন,ধোনি পান ১৫ কোটি, বিরাটের পকেটে ঢোকে ১৭ কোটি, সেখানেই অর্ধেকের কম পান ধাওয়ান৷
সানরাইজার্স দলেও অনেক দেশি-বিদেশির চেয়ে কম অর্থ পান ধাওয়ান৷ আফগান স্পিনার রশিদ খান সানরাইজার্স দল থেকে পান ৯ কোটি৷ ভারতীয় ক্রিকেটার মণীশ পাণ্ডে পান ১১ কোটি৷ সেই নিয়েই খুশি নয় গব্বর৷ সানরাইজার্স ছাড়ার পিছনে এই কারণকেই প্রধান মনে করা হচ্ছে৷
The post ১২ তম আইপিএলে সেরা চমক রোহিত-ধাওয়ান জুটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S90MLe
via IFTTT
Comments
Post a Comment