রথযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি

স্টাফ রিপোর্টার, কলকাতা: বছরের শেষে বিজেপির রথযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে সোমবার সকালে৷ এই উচ্চ-স্তরীয় বৈঠকে রয়েছেন রাজ্যে বিজেপির ৩ কেন্দ্রীয় পর্যবেক্ষক, শিবপ্রকাস, অরবিন্দ মেনন এবং সুরেশ পূজারি৷

এছাড়াও উপস্থিত রাজ্য বিজেপির নির্বাচন কমিটির চেয়ারম্যান মুকুল রায়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, জাতীয় সম্পাদক রাহুল সিনহা, সহ সভাপতি বিশ্বপ্রিয় চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ন্তন বসুসহ অন্যান্য নেতৃত্বরা৷

পড়ুন: মোদীর বিরুদ্ধে ভোটে লড়তে প্রস্তুত বিজেপির ঘরের ‘শত্রু’

বিজেপি সূত্রে খবর, আগামী ৩,৫, এবং ৭ ডিসেম্বরে তিনটি রথ সারা রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র ঘুরবে৷ আর সেই বিষয়ে খুঁটিনাটি আলোচনা করতেই এই বৈঠক৷

পাশাপাশি কিভাবে রথ তৈরি হবে অর্থাৎ রথের গঠন কাঠামো এবং রথের গায়ে কি ধরণের প্রচার পোস্টার বা ফেসটুন থাকবে সেই নিয়েও আলোচনা চলবে এখানে ৷ তবে আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল, তিনটি রথযাত্রায় জাতীয় রাজনীতি থেকে বিজেপির কোন কোন বিশেষ নেতা অংশগ্রহণ করবেন৷

মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই রথযাত্রায় উপস্থিত থাকতে পারেন৷ পাশাপাশি ৩ তারিখ রথযাত্রায় উপস্থিত থাকছেন অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে৷

The post রথযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NZ3v6S
via IFTTT

Comments