ট্রেনের ধাক্কায় কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কোলাঘাট : ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মীর৷ মোহন মান্না নামের ওই ব্যক্তির বয়স ৪৮ বছর৷ বাড়ি কোলাঘাটের বাগিচা গ্রামে।

কেটিপিপির অস্থায়ী কর্মী ছিলেন মোহনবাবু। বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে৷ হাওড়া থেকে খড়গপুরগামী লোকাল ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

মেচেদা রেল স্টেশন থেকে ৮০০ মিটার দূরে চিমুটিয়া গ্রামের কাছে রেললাইন পারাপার করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে৷ রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনায় কোলাঘাটের বাগিচা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

The post ট্রেনের ধাক্কায় কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মীর মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AsHKZK
via IFTTT

Comments