নবরাত্রিতে গরবায় মাতলেন বাঁকুড়াবাসী

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: দেশের অন্যান্য অংশের সঙ্গে বাঁকুড়া শহরের লালবাজারেও গুজরাতি সম্প্রদায়ের মানুষ নবরাত্রী উৎসবে অংশ নিলেন। শ্রী কচ্ছ কাড়োয়া পতিদার সমাজ নামে বাঁকুড়ার একটি গুজরাতি সংগঠনের উদ্যোগে নবরাত্রী উপলক্ষ্যে পুজাপাঠ, যজ্ঞ হয়৷ ছিল খাওয়া-দাওয়ার আয়োজনও৷

পাশাপাশি বৃহস্পতিবার রাতে ‘গরবা’ নাচে অংশ নিলেন প্রবাসী গুজরাতিরা। সব মিলিয়ে বাঙালিআনায় দুর্গাপুজো আর গুজরাতি প্রথা মেনে নবরাত্রীতে মিলিমিশে একাকার হয়ে উজ্জ্বল হয়ে উঠল রাঢ় বাংলার সংস্কৃতির অন্যতম পীঠস্থান বাঁকুড়া শহর।

আরও পড়ুন: প্রকাশ্যে স্ত্রীয়ের কাপড় ছিঁড়লেন স্বামী! কারণটা জানলে চমকে উঠবেন

পুরাণ মতে, মহালয়ার পর দিন প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত নয়টি তিথিতে নয়রাত্রী ব্যপী দুর্গার নয়টি শক্তির আরাধনা করা হয়। একে নবরাত্রী পূজা বলা হয়। নবরাত্রির নয়দিনে আরাধ্য দেবীরা হলেন, প্রতিপদে শৈলপুত্রী, দ্বিতীয়াতে ব্রহ্মচারিণী, তৃতীয়াতে চন্দ্রঘণ্টা, চতুর্থীতে কুষ্মাণ্ডা, পঞ্চমীতে স্কন্দমাতা, ষষ্ঠীতে কাত্যায়নী, সপ্তমীতে কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরী এবং নবমীতে সিদ্ধিদাত্রী। আর সেই পুরাণ মেনেই বাংলা সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়েও গত নয় দিন ধরে নবরাত্রী উৎসব পালন করলেন প্রায় দু’শো জন প্রবাসী গুজরাতি৷

আরও পড়ুন: উৎসবের রাতে বিভেদ ভুলে ধুনুচি হাতে অধীর-সুমিত্রা

১৯৫৮-৫৯ সাল নাগাদ গুজরাত থেকে জনৈক হরিদাস প্যাটেল বাঁকুড়ায় আসেন। তিনি এখানে এসে কাঠের ব্যবসা শুরু করেন। পরে তাঁর সূত্র ধরে আরও অনেকে গুজরাত থেকে সরাসরি বাঁকুড়ায় এসে পৌঁছান। এর পর তাঁরা বাঁকুড়া শহর ছাড়িয়ে বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী, বেলিয়াতোড় এলাকায় পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। সেই পরিবারগুলি গুজরাত ফিরে যাওয়ার কথা ভাবেননি। বর্তমানে এই জেলায় প্রায় ৪০টি গুজরাটি পরিবারের ২৫০ জন সদস্য রয়েছেন। তাঁরা প্রত্যেকেই একসঙ্গে বাঁকুড়া শহরে উপস্থিত হয়ে নবরাত্রী উৎসব পালন করেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ভুলেও নাক গলাবেন না, আমেরিকা ফের হুঁশিয়ারি চিনের

উৎসবে অংশ নিয়ে প্রবাসী গুজরাতি প্রবীণ প্যাটেল ঝরঝরে বাংলায় বলেন, ‘‘নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি বর্তমান প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানটাও অন্যতম উদ্দেশ্য। ন’দিন ধরে মা দুর্গার ন’টি রূপের আরাধনার পাশাপাশি নিখাদ আড্ডা আর খাওয়া দাওয়ার বিপুল আয়োজন থাকে৷’’

প্রমীলা প্যাটেল বলেন, ‘‘গুজরাতের মতোই এখানে আমরা আনন্দ করি। ন’দিন পুজা পাঠ আর খেলাধুলোর মধ্যেই কখন সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না।’’ প্রমীলা প্যাটেলের কথার রেশ টেনে বাঁকুড়াতেই জন্ম, বড় হওয়া আর পড়াশুনা শেষ করা গুজরাতি পরিবারের সদস্যা কিরণ প্যাটেল বলেন, ‘‘নবরাত্রির দিনগুলোতে খুব আনন্দ করি। বাবা মায়েদের শেখানো পথেই নবরাত্রী পালনের সঙ্গে সঙ্গেই সকলে মিলে গরবা খেলায় অংশ নিই৷’’

আরও পড়ুন: জঙ্গিদের হাতে পণবন্দি ৭০০ মানুষ, চাঞ্চল্যকর খবর দিলেন পুতিন

The post নবরাত্রিতে গরবায় মাতলেন বাঁকুড়াবাসী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PgiAG1
via IFTTT

Comments