দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভে তুলকালাম, আসরে তৃণমূলও

নয়াদিল্লি: রাহুল গান্ধীর নেতৃত্বে ইতিমধ্যেই সিবিআই-এর সদর দফতরের সামনে বিক্ষোভে নেমেছে কংগ্রেস কর্মী সমর্থকরা৷ বৃহস্পতিবারই তিনি এই বিষয়ে জানিয়ে দিয়েছিলেন এবং শুক্রবার সকালেই বিক্ষোভে নামতে চলেছেন বলে ট্যুইট করেও জানান কংগ্রেস প্রধান রাহুল গান্ধী৷

সেই সঙ্গে তাতে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি৷ মধ্যরাতে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধেই কংগ্রেস এই কর্মসূচী গ্রহণ করে৷ এই বিক্ষোভে দুই তৃণমূল সাংসদেরও পাশে থাকার কথা জানা গিয়েছে৷

লখনউয়ে ইতিমধ্যেই কংগ্রেসের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানা গিয়েছে৷ চন্ডীগড়ে বিক্ষোভ মিছিলে ছোঁড়া হয় জলকামান৷ অলোক বর্মা মামলা থেকে রাফাল ইস্যু, কংগ্রেসের কর্মী সমর্থকেরা মিছিল করে বিক্ষোভ কর্মসূচী পালন করছে বিভিন্ন সিবিআই দফতরের সামনে৷

এই বিক্ষোভে দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি৷ পুলিশের ব্যারিকেডের ওপর রাহুল গান্ধী উঠে পড়েন বলে সূত্রের খবর৷ রাহুলের নেতৃত্বে হওয়া দিল্লির মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ৷

বিস্তারিত আসছে…

The post দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভে তুলকালাম, আসরে তৃণমূলও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2z3qkRy
via IFTTT

Comments