চিকের হ্যাটট্রিকে দুরন্ত জয় চেলসির
লন্ডন: উয়েফা ইউরোপা লিগে জয়ের ধারা ধরে রাখল চেলসি৷ লফটাস চিকের হ্যাটট্রিকে বাতে বরিসভকে ৩-১ হারাল ব্লুজরা৷ লিগের এল গ্রুপে তিন ম্যাচেই জয় পেয়েছে চেলসি৷ ফলে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ব্লুজরা৷
লিগের অন্য ম্যাচে ড্যানি ওয়েলবেকের গোলে স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারাল আর্সেনাল৷ এফ গ্রুপের ম্যাচে আবার রিয়াল বেতিসের কাছে ১-২ হারল এসি মিলান৷
চলতি মরশুমে চেলসির হয়ে চতুর্থ ম্যাচেই হ্যাটট্রিক সেরে ফেললেন লফটাস চিক৷ প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টারের সঙ্গে ২-২ ম্যাচে ড্র’য়ের পর এদিন দলে আটটি পরিবর্তন এনেছিলেন চেলসি কোচ৷ ম্যাচের প্রথম মিনিট থেকে খেলার সুযোগ পেয়ে ব্লুজ কোচ সারের ভরসার মান রাখতে ভোলেননি চিক৷
ম্যাচের প্রথম সুযোগেই বিপক্ষের জাল কাঁপিয়ে চেলসিকে এগিয়ে দেন ব্রিটিশ মিডফিল্ডার৷ ১ মিনিট ৪২ সেকেন্ডে জাপ্পাকোস্তার ঠিকানা লেখা ক্রশ থেকে বল জালে জড়ান চিক৷ ছয় মিনিটের মধ্যেই ফের উইলিয়ামের কর্ণার থেকে সাইড ভলিতে ব্যবধান ২-০ করেন ব্রিটিশ ফুটবলার৷
চিকের শেষ গোলটি দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে৷ বক্সের বাইরে রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের তৃতীয় গোলটি চাপিয়ে দেন চেক৷ ৭৯ মিনিটে অবশ্য একটি গোল হজম করতে হয় ব্লুজদের৷ ম্যাচ শেষ হয় ৩-১ ব্যবধানে৷ গ্রুপ পর্বের ছয় ম্যাচের মধ্যে প্রথম তিন ম্যাচ জিতে ইউরোপা লিগের নকআউট পর্বে ওঠা অনেকটাই নিশ্চিত করল চেলসি৷
চেলসি সহজ জয় পেলেও কষ্ট করে ম্যাচ জিততে হল আরেক জায়ান্ট আর্সেনালকে৷ ৭৭ মিনিটে হেডের গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করে ওয়েলবেক৷ স্পোটিং সিপি’র গোলরক্ষক বেশ কয়েকটি শট দুরন্ত সেভ না করলে গোল ব্যবধান বাড়াতে পারত গানার্সরা৷ ৯ পয়েন্ট নিয়ে তারাও নকআউটের দিকে অনেকটাই এগিয়ে রইল৷
The post চিকের হ্যাটট্রিকে দুরন্ত জয় চেলসির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AvmToF
via IFTTT
Comments
Post a Comment