শুভ বিজয়া! বিজেপি’র মিষ্টি পৌঁছলো তৃণমূল, সিপিএম, ফব-তে

দেবময় ঘোষ, কলকাতা: শুভ বিজয়া। সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা! বাঙালি’র চিরকালীন সৌজন্য বিনিময়েই গান্ধীগিরি’র নতুন ছবি আঁকল মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে’র বিজেপি কর্মীরা।

শাসক তৃণমূল বা বিরোধী সিপিএম কিংবা থানার বড়বাবু-মেজবাবুরা, বিজয়া’র কোলাকুলি’র মাঝে গেরুয়া শিবিরে’র সৌজন্যতা’র ফাঁসে আটকে পড়েছেন অনেকেই।

কিন্তু লোকসভা ভোটমুখী রাজ্যে কোনও রাজনৈতিক দল এক ইঞ্চও জমি ছাড়তে রাজি নয় সেখানে পার্টি লাইনের বাইরে এই বেনজি’র মিষ্টিমুখ অন্য কি কারণ দেখায়?

বিজেপির মধ্যমগ্রাম বিধানসভার সংযোজক , এলাকার দক্ষ সংগঠক দীপ্তিমান বসু বলেন , “দুর্গা পুজোর পর আমরা প্রতিবেশী-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি। গুরুজনদের পরিনাম করি। কোলাকুলি, মিষ্টিমুখ সবই বাংলার সংস্কৃতির অঙ্গ। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক প্রতিবেশীদের মধ্যেও এই সংস্কৃতি ছড়িয়ে দিতে চাই।”

মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান রথীন ঘোষ এলাকার দক্ষ তৃণমূল সংগঠক। মধ্যমগ্রাম বিধানসভা’র বিধায়কও তিনিই। দীপ্তিমানরা তাঁকে এবং অন্যান্য নেতাদের পুরভবনে মিষ্টিমুখ করিয়ে দিনটা শুরু করেছেন। আগে থেকেই পুরপ্রধানের দফতরের থেকে সময় চেয়ে রেখেছিলেন বিজেপি নেতারা। তবে রাজনীতি’র কথার বদলে ছকভাঙা বিজয়ের শুভেচ্ছা পেয়ে খুশি তৃণমূল নেতারাও।

মধ্যমগ্রাম ফরওয়ার্ড ব্লক অফিসে তখন ছিলেন জেলার নেতা স্বপন বসু। তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘‘শুভ উদ্যোগ। এতে রাজনৈতিক সুস্থতা বজায় থাকবে।’’এরপর মধ্যমগ্রামে সিপিএমের জোনাল কমিটির অফিসে জেলার নেতা সনৎ বিশ্বাসের হাতে মিষ্টির বাক্স তুলে দিয়েছেন দীপ্তিমানরা।

তবে শুধু রাজনৈতিক নেতারাই নন, সারাবছর স্থানীয় পুলিশ কর্মীদের অবদানও তো ভোলার নয়। বিশেষ করে পুজোর সময় নিজের ঘরের তোয়াক্কা না করে যেভাবে উৎসবকে মধ্যমগ্রামের রাস্তায় আনন্দ মধুর করেছে পুলিশ কর্মীরা, তাই এ ভালোবাসা তাঁদেরও প্রাপ্য ছিল। এয়ারপোর্ট এবং মধ্যমগ্রাম থানাতেও পৌঁছে গিয়েছে মিষ্টির বাক্স।

The post শুভ বিজয়া! বিজেপি’র মিষ্টি পৌঁছলো তৃণমূল, সিপিএম, ফব-তে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ERt5LS
via IFTTT

Comments