ক্ষেতের ফসল নষ্ট করল গরু, মারধর মালিককে
স্টাফ রিপোর্টার, মালদহ: ফসল খেয়ে জমি সাফ করেছে গরু৷ তাতেই রেগে আগুন জমির মালিক৷ চাষের জমিতে গরু ঢুকে যাওয়াকে কেন্দ্র করে বচসা৷ আর তাপ পরেই গরুর মালিক ওই মহিলাকে রীতিমত মারধর৷ ওই মহিলাকে মারধরের অভিযোগ ওঠে জমির মালিকের বিরুদ্ধে৷ আহত মহিলার নাম আলোতি মণ্ডল (৪২)৷ ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানা এলাকার পাণ্ডুয়া গ্রামে৷

এই প্রসঙ্গে আহত মহিলার ছেলে চিরঞ্জিত মন্ডল জানিয়েছেন, তার মা তাদের পোষা গরু জমি থেকে আনতে যান৷ কিন্তু সেই সময় গরুটি গ্রামেরই বাসিন্দা উত্তম মন্ডলের জমিতে ঢুকে যায়৷ সেই জমির সব ফসলও খেয়ে ফেলে৷ এই নিয়ে উত্তমের সঙ্গে আলোতিদেবীর বচসা শুরু হয়৷

অভিযোগ, সেই সময়ে উত্তমবাবু জমির মধ্যে পড়ে থাকা একটি বাঁশ দিয়ে ওই মহিলাকে বেধড়ক মারধর করে৷ এই ঘটনা গ্রামবাসীদের চোখে পড়তেই গ্রামবাসীরা ওই মহিলাকে বাঁচাতে ছুটে আসে৷ আর তারপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত৷

গ্রামবাসীরাই আহতকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে৷ সোমবার সকালে আহত মহিলার ছেলে অভিযুক্ত উত্তম মন্ডলের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করে৷ তবে ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে বলে পুলিস সূত্রে খবর৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে গাজোল থানার পুলিশ৷
The post ক্ষেতের ফসল নষ্ট করল গরু, মারধর মালিককে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AxYUoS
via IFTTT
Comments
Post a Comment