টি-১০ লিগে বীরুর সঙ্গী জাহিররা
মুম্বই: উদ্বোধনী মরশুমে অামীরশাহী ক্রিকেট বোর্ড অনুমোদিত টি-১০ লিগে ভারতীয় প্রতিনিধি ছিলেন একা বীরেন্দ্র সেহওয়াগ৷ মারাঠা অ্যারাবিয়ান্স দলের ক্যাপ্টেন ছিলেন বীরু৷ এবার ব্যাট হাতে মাঠে না নামলেও নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি৷ মারাঠা অ্যারাবিয়ান্সের ব্যাটিং কোচ হিসাবে দেখা যাবে সেহওয়াগকে৷
আরও পড়ুন: ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ সেহওয়াগের
তবে এবার শুধু সেহওয়াকেই নয়, টি-১০ লিগে দেখা যাবে একঝাঁক ভারতীয় ক্রিকেটারকে, যাঁদের মধ্যে অন্যতম হলেন জাহির খান৷ জাহির ছাড়া এবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-১০ লিগে খেলতে দেখা যাবে আরপি সিং, রিতেন্দর সিং সোধি, সুব্রমণিয়ম বদ্রিনাথ ও সদ্য অবসর নেওয়া প্রবীণ কুমারকে৷
একদা নিজের সতীর্থদের টি-১০ লিগে পাশে পেয়ে উচ্ছ্বসিত সেহওয়াগ৷ উচ্ছ্বাস চেপে রাখেননি বীরু৷ সোশ্যাল মিডিয়ায় জাহিরদের টি-১০ লিগে স্বাগত জানিয়েছেন তিনি৷ জাহিরের কাছ থেকে দারুণ সব স্যুইং দেখার প্রত্যাশাও করছেন সেহওয়াগ৷
আরও পড়ুন: ‘অবসর নিচ্ছে বিরাট’! সেহওয়াগের ট্যুইট এখন ভাইরাল
টুইটারে সেহওয়াগ লেখেন, ‘টি-১০ লিগের দ্বিতীয় মরশুমে ভারতীয়দের সমর্থন ও অংশগ্রহণে উচ্ছ্বসিত৷ আমার বন্ধু জাহিরের কাছ থেকে দারুণ সব স্যুইং দেখার আশায় থাকব৷’
Such a delight to see men from India support and participate in the season 2 of #T10League. Looking forward to some magical swing from my friend, @ImZaheer. #T10League #T10StandsTall #NamasteSharjah #BusAbDus pic.twitter.com/gqWo7cHDY0
— Virender Sehwag (@virendersehwag) October 22, 2018
জাহিরদের টি-১০ লিগে অংশগ্রহণে বোর্ড অনুমতি দেবে কি না তা নিয়ে প্রাথমিকভাবে সংশয় তৈরি হয়েছিল বটে, তবে পরে জানা যায়, যেহেতু সংশ্লিষ্ট ক্রিকেটাররা সবাই ইতিমধ্যেই অবসর নিয়েছেন এবং তাঁদের সঙ্গে বোর্ডের কোনও আর্থিক চুক্তি নেই, তাই টি-১০ লিগে অংশ নেওয়ার জন্য বিসিসিআইয়ের অনুমতির প্রয়োজন নেই৷ শারজায় টি-১০ লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হবে আগামী ২৩ নভেম্বর৷ চলবে ২ ডিসেম্বর পর্যন্ত৷
The post টি-১০ লিগে বীরুর সঙ্গী জাহিররা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yyl7l7
via IFTTT
Comments
Post a Comment