‘ধোনির বয়স আশি হলেও ওকে আমার দলে খেলাব’

নয়াদিল্লি: ‘ধোনি আমার দলে থাকলে ওকে প্রতি ম্যাচে প্রতি দিন খেলাব৷ মাহি বয়স আশি ছুঁলেও ওকে কোনওদিন দল থেকে বাদ দেব না৷’ ভারতে এসে পছন্দের ক্রিকেটারকে নিয়ে এই মন্তব্যই করে গেলেন এবি ডি’ভিলিয়ার্স৷

দিল্লির এক অনুষ্ঠানে ধোনি বন্ধনায় মেতে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বলেন, ‘ধোনির রেকর্ডে একবার চোখ রাখুন৷ বয়স যত বাড়ছে ওর ফিটনেস ততই উন্নত হচ্ছে৷ ঈর্ষণীয় এই ফিটনেস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এতটা সফল মাহি৷ আশি বছর বয়সেও বার্ধক্য ওকে থাকা বসাতে পারবে না৷ ধোনি চাইলে তখনও আমি ওকে খেলাতে চাইব৷’

উল্লেখ্য ধোনির বর্তমান বয়স ৩৭৷ এই বয়সে ফিটনেস সতীর্থদের অনেককেই পিছনে ফেলে দিতে দেখা গিয়েছে মাহিকে৷ ব্যাটিংয়ে ধার হয়ত কমেছে, রোল বদলের পর ফিনিশার থেকে এখন ভারতীয় দলের মিডল অর্ডারে দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে তাঁকে৷

ব্যাট হাতে শেষ কয়েকটা সিরিজে মেগা ইনিংস না থাকলেও দস্তানা হাতে তাঁর কিপিং সব কিছু পুষিয়ে দিয়েছে৷ দুবাই মাটিতে এশিয়া কাপে ছটি ক্যাচ ও ছটি স্টাম্পিং করেছেন ধোনি৷ সেই সঙ্গে দলের অঘোষিত ‘অধিনায়ক’ ধোনিই৷ রোহিত হোক বা কোহলি, বিপদ পড়তেই উইকেটের পিছন থেকে পরামর্শ দিতে ছুটে আসতে দেখা গিয়েছে ধোনিকে৷ সেই পরামর্শও ফলও মিলতে দেখা গিয়েছে হাতেনাতেই৷

The post ‘ধোনির বয়স আশি হলেও ওকে আমার দলে খেলাব’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OFz236
via IFTTT

Comments