টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের
পুণে: সিরিজের প্রথম একদিনের ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলিদের দ্বিতীয় ওয়ান ডে রুদ্ধশ্বাস টাইয়ে নিস্পত্তি হয়েছে৷ পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত৷
প্রথম একাদশে তিনটি রদবদল করে তৃতীয় ম্যাচে দল নামায় ভারত৷ মহম্মদ শামি শেষ তিনটি ম্যাচের দলে নেই৷ তাই পুণেতে তাঁর মাঠে নামার সম্ভাবনা ছিল না৷ তৃতীয় ম্যাচে রিজার্ভ বেঞ্চে পাঠানো হয়েছে স্পিনার রবীন্দ্র জাদেজাকে৷ বসানো হয়েছে উমেশ যাদবকেও৷ পরিবর্তে তিনজন পেসারকে দলে রাখা হয়েছে৷ খলিল আহমেদ আরও একটা সুযোদ পেয়েছেন৷ বিশ্রাম শেষে দলে ফেরা বুমরাহ-ভুবনেশ্বর জুটির জন্যও প্রথম একাদশের দরজা খুলে গিয়েছে৷
The post টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OaXMen
via IFTTT
Comments
Post a Comment