রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তে’র মৃত্যু

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যে ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু৷ ডেঙ্গুর বলি রিষড়ার দমকল কর্মী বছর সাঁইত্রিশের অমরনাথ সাউ৷ শুক্রবার রাতে কলকাতার এক নার্সিংহোমে মৃত্যু হয় তার৷

পুজোর পর থেকেই জ্বরে ভূগছিলেন ভদ্রেশ্বর আরবিএস রোডেরবাসিন্দা অমরনাথ সাউ৷ কিন্তু জ্বর না কমায় চলতি মাসের ২১তারিখ কলকাতার এর নার্সিংহোমে ভরতি করা হয় ওই দমকল কর্মীকে৷ শুক্রবার সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবণতি হতে তাকে৷ শুক্রবার রাতে মারা যান অমরনাথবাবু৷ তার অকাল প্রয়াণে শোকাহত সাউ পরিবার ও দমকলের কর্মীরা৷

রিষড়ার দমকল কর্মীদের মধ্যেও এখন ডেঙ্গু ঘিরে আতঙ্ক৷ ছড়িয়েছে৷ বর্তমানে এই সংস্থার ৭ কর্মী মশা বাহিত ডেঙ্গুতে আক্রান্ত৷ তাদের রক্তে মিলেছেল এনএস-১ পজিটিভ। প্লেটলেট কমে যাওয়ায় দমকল কর্মী তারকেশ্বরের বাসিন্দা বাবুসোনা সামন্ত ভরতি কলকাতার এক নার্সিংহোমে৷

ভরা হেমন্তে বৃষ্টির দেখা নেই৷ তবুও রেহাই মিলছে না মশা বাহিত ডেঙ্গুর হাত থেকে৷ কীভাবে আটকানো যাবে এই রোগের প্রকোপ তা ভেবে দিশেহারা ভদ্রেস্বর সহ রাজ্যের বিভিন্ন পুরসভার কর্তারা৷ মুখ্যমন্ত্রী সজাগ করেছিলেন৷ সেই মত পুজোর আগে চলে এলাকা পরিষ্কারের কাজ৷ কিন্তু তারপরেও এই হাল৷ আতঙ্কের অপর নাম এখন হয়ে উঠছে ডেঙ্গু৷

The post রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তে’র মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ENiRw3
via IFTTT

Comments