‘অব কি বার, হিন্দু সরকার’, স্লোগানে ঝড় প্রবীণ তোগাড়িয়ার
নয়াদিল্লি: রামমন্দির নির্মাণে সংসদে আইন তৈরির দাবি নিয়ে প্রথম থেকেই সরব প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া৷ এবার তিনি নয়া স্লোগানে তুললেন ঝড়৷ বললেন, ‘অব কি বার, হিন্দু সরকার’৷
সূত্রের খবর, নয়া রাজনৈতিক দলের ঘোষণা করতে পারেন প্রবীণ এই নেতা৷ মন্দির না হলে ভোট নয়, এমনই হুঁশিয়ারি দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, পরবর্তী সরকার হিন্দু সরকার হবে, যে শপত গ্রহণের সঙ্গে সঙ্গে মন্দির নির্মাণের বিষয়টিতেও নিশ্চয়তা দেবে৷ পাশাপাশি যুবকদের চাকরি, কৃষকদের ঋণ মকুব, এই বিষয়গুলিও দেখবে সেই সরকার৷
পড়ুন: মোদীর বিরুদ্ধে তোপ দেগে বহিষ্কৃত হচ্ছেন উগ্র হিন্দুত্ববাদী তোগাড়িয়া
প্রসঙ্গত, গত মাসেই রামমন্দির ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তোপ দেগেছিলেন তোগাড়িয়া৷ তাঁর মতে, রাম মন্দির ইস্যুকে সামনে রেখে ক্ষমতায় এসেছিল বিজেপি৷ অথচ ক্ষমতায় থাকার চার বছর কেটে গেলেও, কোনও পদক্ষেপই নেওয়া হয়নি সে ব্যাপারে৷
তিনি এও বলেছিলেন, রাম মন্দির ইস্যুতে বিজেপি দুমুখো নীতি নিয়ে চলছে৷ তিনি আরও বলেন বিজেপির ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই, যদি না তারা রাম মন্দির ইস্যু সমাধান করতে না পারে৷ রাম মন্দির তৈরি করাই বিজেপির মূল লক্ষ্য হওয়া উচিত৷
পড়ুন: রাম মন্দির ইস্যুতে দ্বিচারিতা করছে বিজেপি: প্রবীণ তোগাড়িয়া
তাঁর নতুন দল অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রবীণ তোগাড়িয়া বলেন রাম মন্দির তৈরির সমর্থনে একশ-রও বেশি সমর্থক নিয়ে ২১শে অক্টোবর অযোধ্যায় মিছিল করবেন তিনি ও তাঁর দল৷ রাম মন্দির নিয়ে বিজেপির দ্বিচারি মনোভাবকে সামনে নিয়ে আসবে অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ৷ তিনি আরও বলেন এই ইস্যু নিয়ে ছেলে খেলা করছে বিজেপি৷ যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে না৷ এই বিষয়গুলি তাঁরা বরদাস্ত করবেন না বলেও জানান প্রবীণ তোগাড়িয়া৷
উল্লেখ্য, গত এপ্রিল মাসে বিশ্ব হিন্দু পরিষদ ত্যাগ করেন প্রবীন তোগাড়িয়া। তাঁর নয়া সংগঠনের নাম অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ। নতুন দলের সভাপতি হিসেবে তোগাড়িয়া সেসময় জানান, তিনি দল বদল করেছেন ঠিকই কিন্তু নিজের চরিত্র বদলাননি।
The post ‘অব কি বার, হিন্দু সরকার’, স্লোগানে ঝড় প্রবীণ তোগাড়িয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yT79K0
via IFTTT
Comments
Post a Comment