সবজির দামে হাতে ছেঁকা আম বাঙালির

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: দুর্গা গেলেন কৈলাসে। কিন্তু রেখে গেলেন বাজারের চড়া দাম। লক্ষী পুজোর আগে এমনটাই খবর মিলছে বাজার সূত্রে। এই মুহূর্তে দাম কমার কোনও সম্ভাবনাও নেই বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

দুর্গা পুজোর সময় সবজি বাজারের দাম বৃদ্ধি প্রত্যেক বছরের স্বাভাবিক চিত্র। কিন্তু দশমীর পরেও এই চিত্রের কোনও পরিবর্তন হয়নি। কোনও সবজির দর ৫০টাকা প্রতি কেজির নীচে নেই। একদিকে যেমন গরম ও বর্ষার সবজি কমছে। অপরদিকে শীতের মরসুমের সবজি সবেমাত্র উঠতে শুরু করেছে।

এই কারণেই বাজারের দাম দুর্গা পূজো শেষ হওয়ার পরেও কমছে না এবং আগামী কয়েক দিনেও তা কমার সম্ভবনা নেই। পটল , ভেন্ডি, বেগুন , কুমড়ো সবই গ্রীষ্ম কিংবা বর্ষার সবজি। এই সবজির মরসুম শেষের দিকে।

পড়ুন: উৎসব শেষে অস্ত্রপুজো বিশ্বহিন্দু পরিষদের

সবজি ব্যবসায়ী কাশী দাস বলেন, “এই তো সবে দাম বাড়ল। দু’দিনেই দাম কমবে না। তাছাড়া ঠান্ডা পড়লেই বাজার খারাপ হয়ে যাবে। মাঝের সময়টায় দাম বেশি হয়ে যায়। পুরোনো সবজির স্টক শেষের দিকে। নতুন সবজিও এখন ব্যাপক ভাবে ফলেনি। তাই চাহিদা অনুযায়ী যোগান কম।”

এই কারণেই কোনও সবজির দাম অল্প হলেও কমেনি। উলটে আরও বাড়ছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। বাঁধাকপি ৩০ টাকা কিলো, ছোট ফুলকপি ২৫ টাকা প্রতি পিসের কমে মিলছে না।” উচ্ছে, টমেটোও ৪০ টাকা প্রতিকিলোয় দাম হাঁকাচ্ছে। ক্যাপসিকাম ১০০ টাকা প্রতি কেজি। বরবটির দাম ২০০ টাকা কেজি। পিয়াঁজকলি এখনও ভালো আসেনি। তাই বিক্রি হচ্ছে১২০ থেকে ১৫০ টাকা প্রতি কেজিতে। আদা,লঙ্কা ১০০ থেকে ১২০ টাকা প্রতি কেজি দামে বিকোচ্ছে।

স্বস্তি দিচ্ছে আলু। গ্রীষ্মের পর চন্দ্রমূখী ২৪ টাকা প্রতি কেজিতেই দর রয়েছে। জ্যোতি আলুর দাম ১৮ টাকা প্রতি কেজিতে।

The post সবজির দামে হাতে ছেঁকা আম বাঙালির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yQSA9I
via IFTTT

Comments