মেদিনীপুরে বিজেপি দফতরে নেতাজী স্মরণ

স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: নেতাজী সুভাষচন্দ্র বসুর অস্থায়ী ভারত সরকারের ৭৫ বছর পূর্তি৷ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর৷ সেখানেই শেষ নয়, রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির পার্টি অফিসেও পালন করা হয় অস্থায়ী ভারত সরকারের ৭৫ বর্ষ পূর্তিদিবস৷ পশ্চিম মেদিনীপুরে দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সভাপতি সমিতকুমার দাস৷

১৯৪৩ সালের ২১শে অক্টোবর সুভাষ চন্দ্র বসু ভারতের প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এদিন ভারতে সেই প্রথম স্বাধীন প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারের ৭৫তম প্রতিষ্ঠা দিবস। পরাধীন ভারতকে স্বাধীনতার স্বাদ দেয় সুভাষ চন্দ্র বসু। তাঁরই নিরলস প্রচেষ্টায় আজ স্বাধীন ভারত। মহান নেতাজীকে শ্রদ্ধা জানাতেই এই দিনটি যথাযোগ্য মর্য্যাদার সঙ্গেল পালনের সিদ্ধান্ত৷

রবিবার মেদিনীপুর কলেজ সংলগ্ন নেতাজীর মূর্তিতে মাল্য দান করা হয়৷ সঙ্গে চলে স্বচ্ছ ভারত কার্যক্রম৷ তবে ভোটের আগে ‘নেতাজী প্রেমে’ অবশ্য রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধী শিবির৷ ফরওয়ার্ড ব্লকের দাবি, ২৩শে জানুয়ারি নেতাজীর জন্মদিনকে ‘দেশ প্রেম’ দিবস ঘোষণার দাবি অনেক দিনের৷ কিন্তু তা এখনও মানা হয়নি৷ তাই বিজেপির নেতাজী স্মরণ আসলে মেকি কার্যক্রম৷

আরও পড়ুন: ভোটের আগে রীতি ভেঙে মোদীর পতাকা উত্তোলনে রাজনীতির গন্ধ!

অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির৷ বিরোধীদের নিশানা করে লালকেল্লা থেকে বিরোধী কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি প্রধামমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘‘‘একটি পরিবারের বিশেষ সুবিধা করে দিতেই নেহেরু, প্যাটেল সহ দেশের অন্যান্য বীর সন্তানদের অবদান অস্বীকার করা হয়েছে৷’’

ভারতের বীর সন্তান নেতাজী রাজনীতি করেছিলেন ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীন ভারত গঠনের লক্ষ্যে৷ আর দেশের স্বাধীনতার ৭০ বছর পর নেতাজীকে নিয়ে চাপানউতোর জারি যুযুধান শাসক বিরোধী শিবিরে৷

The post মেদিনীপুরে বিজেপি দফতরে নেতাজী স্মরণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S7f27f
via IFTTT

Comments