ভূস্বর্গে কড়া টক্কর কংগ্রেস ও বিজেপির
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে পুরসভা নির্বাচনে কড়া টক্কর চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে৷ শনিবার সকাল থেকে ওই রাজ্যের ৫২টি পুরসভার ভোটগণনা শুরু হয়েছে৷ সেই গণনায় কখনও বিজেপি এগিয়ে যাচ্ছে, তো কখনও কংগ্রেস এগিয়ে যাচ্ছে৷
জম্মু-কাশ্মীরে ৭৯টি পুরসভা রয়েছে৷ এর মধ্যে দু’টি নগরনিগম৷ একটি জম্মু ও আরেকটি শ্রীনগর৷ তার মধ্যে জম্মু নগরনিগমে বিজেপি এগিয়ে রয়েছে৷ আর শ্রীনগরে কংগ্রেস ক্ষমতা দখলের দিকে এগিয়ে চলছে৷
আরও পড়ুন: #Amritsar: ট্রেনের তলায় প্রাণ হারিয়েছেন মঞ্চের রাবণ দলবীর
বাকি ৭৭টি পুরসভার মধ্যে ৫০টি পুরসভায় ভোটগ্রহণ হয়েছে৷ অন্য ২৭টি পুরসভার কোথাও প্রার্থী পাওয়া যায়নি৷ তো কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল নির্ধারিত হয়েছে৷
১৩ বছর পর জম্মু-কাশ্মীরে পুরসভার ভোট হচ্ছে৷ ফলে শুরু থেকেই এই ভোট আকর্ষণের কেন্দ্রতে রয়েছে৷ ভোটারদের মধ্যে অবশ্য এই নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ চার দফায় নির্বাচন হয়েছে৷ কোথাও ভোট শতাংশ অনেক বেশি ছিল৷ কোথাও আবার ছিল না বললেই চলে৷
আরও পড়ুন: আইন করেই অবিলম্বে অযোধ্যায় রাম মন্দির চাইছে শিবসেনা
এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে৷ শ্রীনগর নগর নিগমের ভোট গণনা হচ্ছে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে৷ আর কাশ্মীর নগর নিগমের ভোট গণনা চলছে বিক্রম চকের কাছে একটি পলিটেকনিক কলেজে৷ বাকি পুরসভারগুলির ভোট গণনা সংশ্লিষ্ট জেলাসদর গুলিতে হচ্ছে৷
শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ও কংগ্রেসের মধ্যে কড়া টক্কর চলছে৷ কংগ্রেস যেমন বেশ কয়েকটি ওয়ার্ডে জিতেছে বা এগিয়ে রয়েছে৷ বিজেপিও একই রকম ফল করেছে৷
আরও পড়ুন: কর্ণি সেনার শীর্ষ পদে ‘জাদেজা’
শ্রীনগর নগর নিগমে ৬৭টি আসন৷ সেখানে এখনও পর্যন্ত সাতটি আসনে কংগ্রেস এগিয়ে৷ বিজেপি এগিয়ে একটিতে৷ স্থানীয় একটি দল একটি আসনে এগিয়ে রয়েছে৷ অন্যদিকে জম্মু নগরনিগমে ৭৫টি আসন৷ সেখানে বিজেপি ১৯টি আসনে এগিয়ে রয়েছে৷ কংগ্রেস তিনটি আসনে এগিয়ে৷ অন্যরা ১১টি এগিয়ে রয়েছে৷
আরও পড়ুন: দিদির রাজ্যের বিপুল জাল নোট উদ্ধার মোদীর রাজ্যে
The post ভূস্বর্গে কড়া টক্কর কংগ্রেস ও বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q9MqOh
via IFTTT
Comments
Post a Comment