নির্বাচক প্রধানকে ব্যাটেই জবাব দিলেন রাহানে

নয়াদিল্লি: জাতীয় নির্বাচকরা তাঁকে কেবলমাত্র দীর্ঘতম ফর্ম্যাটের উপযোগী ক্রিকেটার মনে করেন৷ তাই টেস্ট দলের সহঅধিনায়ক হলেও সাম্প্রতিককালে ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলে জায়গা হয়না অজিঙ্কা রাহানে৷ নির্বাচকদের এমন ধারণাকে ভুল প্রমাণিত করতে ব্যাটকেই হাতিয়ার করলেন রাহানে৷

আরও পড়ুন: না খেলেই বাদ মায়াঙ্ক, উপেক্ষিত নায়ারও

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফির দু’টি গ্রুপ ম্যাচে অপরাজিত ৭৯ ও ১৪৮ রানের ইনিংস খেলেন অজিঙ্কা৷ এবার ইন্ডিয়া-সি দলের ক্যাপ্টেন হিসাবে দেওধর ট্রফির ফাইনালে ব্যাট হাতে দুরন্ত শতরান করেন তিনি৷

আরও পড়ুন: কেদার বিতর্কে সাফাই দিলেন নির্বাচক প্রধান

ফিরোজ শাহ কোটলায় ইন্ডিয়া-বি ও ইন্ডিয়া-সি দলের মধ্যে দেওধর ট্রফির ফাইনাল দেখতে হাজির ছিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ৷ তাঁর সামনে রাহানে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন৷ ১৫৬ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন৷

আরও পড়ুন: ভারতীয় দল থেকে বাদ পড়লেন ধোনি

ঠিক আগের দিনই প্রসাদরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ এবং অস্ট্রেলিয়া সফরের টেস্ট ও টি-২০ দল ঘোষণা করেন৷ টেস্টে অটোমেকিট চয়েজ হলেও দু’টি টি-২০ দলে জায়গা হয়নি রাহানের৷ এখন দেখার যে রাহানের ব্যাটে এমন ঝড় দেখার পর অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে দলে জায়গা হয় কি না অজিঙ্কার৷

The post নির্বাচক প্রধানকে ব্যাটেই জবাব দিলেন রাহানে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yBKylT
via IFTTT

Comments