নির্বাচনের আগে রবিবারই সংসদের শেষ অধিবেশনের শুরু
ঢাকা: একাদশ জাতীয় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে কিছুটা দেরি৷ তবে নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে৷ শারদোৎসব শেষ হতেই শুরু হচ্ছে সর্বশেষ দশম জাতীয় সংসদের অধিবেশন৷ রবিবার এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বক্তব্য রাখেন সেই দিকে তাকিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল৷
দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন অধ্যক্ষ ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে৷ অধিবেশন ৪ থেকে ৫ দিন চলবে।

আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এর বাধ্যবাধকতা নেই।
সংসদের অধিবেশন শুরুর দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন হবে৷ যে সকল বিল উত্থাপিত হবে তার মধ্যে রয়েছে, বাংলাদেশ স্টান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল, বাংলাদেশ শিশু অ্যাকাডেমি বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, মৎস্য সঙ্গ নিরোধ বিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ও সরকারি চাকরি বিল। আর পাস হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল।
The post নির্বাচনের আগে রবিবারই সংসদের শেষ অধিবেশনের শুরু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ySGOf1
via IFTTT
Comments
Post a Comment