দিদির রাজ্যের বিপুল জাল নোট উদ্ধার মোদীর রাজ্যে

গান্ধীনগর: মোদীর রাজ্যে উদ্ধার হল দিদির রাজ্য থেকে নিয়ে যাওয়া লক্ষাধিক টাকার জাল নোট। একই সঙ্গে গ্রেফতার করা হল এক পাচারকারীকে।

শুক্রবার গুজরাতের জুনাগড় এলাকায় বিপুল সংখ্যক জাল ৫০০ এবং ২০০০ টাকার নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সঞ্জয় দেবালিয়া।

আরও পড়ুন- ভাসানের সময় মহিলাদের বাইকে ধাক্কা, উত্তেজনা হাওড়ায়

জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ কর্তারা ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে। গুজরাতে ঢুকতে চলেছে বিপুল পরিমাণ জাল নোট। গোপন সূত্রে এই খবর পেয়েছিল এনআইএ কর্তারা। সেই অনুযায়ী শুরু হয়ে যায় তৎপরতা। আর তাতেই মিলেছে সাফল্য।

বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের মালদহ এবং মুর্শিদাবাদ জেলা জাল নোটের কারবারিদের স্বর্গরাজ্য। এই সকল এলাকা থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হয় জাল নোট।

আরও পড়ুন- কাজ সম্পন্ন, চলতি মাসেই উদ্বোধন ‘স্ট্যাচু অফ ইউনিটি’র

মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে লক্ষাধিক টাকার জাল নোট নিয়ে সঞ্জয় গুজরাতে পারি জমাতে চলেছে বলে জানতে পেরেছিল এনআইএ। সেই অনুযায়ী বাংলায় এসে নজরদারি শুরু করে এনআইএ-র একটি দল। দীর্ঘ দিন দিন ধরে ধৃত সঞ্জয়ের গতিবিধির উপরে নজরদারি চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

ধৃতের কাছ থেকে ৫৩টি ২০০০ টাকার নোট এবং ৯২টি ৫০০ টাকার নোট পাওয়া গিয়েছে। যেগুলির সবই ছিল জাল। যার মোট মূল্য এক লক্ষ ৫২ হাজার টাকা।

The post দিদির রাজ্যের বিপুল জাল নোট উদ্ধার মোদীর রাজ্যে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CYRIV4
via IFTTT

Comments