তমলুকে ডেঙ্গুতে মৃত্যু এক মহিলার

স্টাফ রিপোর্টার, তমলুক: রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা বাড়ল আরও এক৷ মৃতার নাম মঞ্জু রাউল (৩৬)৷ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের মঙ্গলপুর এলাকার বাসিন্দা তিনি৷ স্বামী রাধাকান্ত রাউল জানিয়েছেন, মঞ্জু দেবী গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। প্রথমে স্থানীয় চিকিৎসকে দেখানো হয়৷ কিন্তু তাতেও তাঁর জ্বর কমছিল না৷ তাই তাঁকে নিয়ে যাওয়া হয় এগরা মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে৷ সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি নিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷

দুর্গা পুজোর সময় এগরা মেদিনীপুরে হাসপাতালে নিয়মিত চিকিৎসক আসত না৷ তাই ঠিক মতো মঞ্জু দেবীর চিকিৎসা হচ্ছিল না৷ জ্বর একই অবস্থায় ছিল৷ তাই তাঁর পরিবার বাধ্য হয়ে মঞ্জু দেবীকে ওড়িশার কটকে একটি নাসিংহোমে নিয়ে যায়৷ সেখানে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভরতি নিয়ে নেয়৷ তারপর নাসিংহোমে কর্তৃপক্ষ সমস্ত পরীক্ষা করার পর ধরা পড়ে ডেঙ্গু। পাঁচ দিন নাসিংহোমে ছিলেন মঞ্জু দেবী। তারপরই তাঁর মৃত্যু হয়৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাঁর ডেঙ্গুর কারণেই মৃত্যু হয়েছে৷

স্থানীয় চিকিৎসক সুধাময় মহান্তি বলেন, ‘‘মঞ্জু দেবী এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। আমার কাছে এসেছিলেন চিকিৎসার জন্য। আমার ধারনা ছিল ডেঙ্গু বলে। আমি প্রাথমিক চিকিৎসার পর অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা বলে দিয়েছিলাম তাঁর পরিবারকে৷’’

এলাকার পঞ্চায়েত সদস্য উত্তম পন্ডা বলেন, ‘মঞ্জু দেবী মৃত্যুর খবর খুবই দুঃখজনক। আমরা প্রশাসনিকভাবে উপর মহলকে জানিয়ে ব্যবস্থা নেব৷ যাতে এলাকায় জঙ্গল পরিষ্কার করা হয় ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডেঙ্গু বা মশা বাহিত কোনও রোগে এলাকার মানুষ যাতে আর না অসুস্থ হয় তারই ব্যবস্থা নেওয়া হবে।’

The post তমলুকে ডেঙ্গুতে মৃত্যু এক মহিলার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EJ8mts
via IFTTT

Comments