খয়রাশোলের গুলিবিদ্ধ তৃণমূল ব্লক সভাপতির মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিউড়ি: অস্ত্রোপচারেরও কোনও লাভ হল না৷ দুর্গাপুর হাসপাতালে মৃত্যু হল বীরভূম খয়রাশোলের তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষের৷
রবিবার তৃণমূলের ব্লক সভাপতি গুলিবিদ্ধ হওয়ার পরই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ কিন্তু অস্ত্রোপচার করেও কোনও লাভ হয়নি৷ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ সোমবার দুপুরে দুর্গাপুর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়৷
আরও পড়ুন: লাভপুরে কর্মীর মৃত্যুতে কেন্দ্রীয় তদন্ত চাইলেন দিলীপ
রবিবার কাজ সেরে বাড়ি ফেরার সময় খয়রাশোলে তৃণমূল ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বাইক থামিয়ে খুব কাছ থেকে শাসক দলের ব্লক সভাপতি দীপক ঘোষকে গুলি করা হয় বলে অভিযোগ৷ সেই সঙ্গে আক্রান্ত ওই নেতার শরীরে ধারালো অস্ত্র দিয়েও কোপানোর চিহ্ন মেলে৷
গুলিবিদ্ধ তৃণমূলের খয়রাশোল ব্লক সভাপতি দীপক ঘোষ দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে দলীয় সূত্রে খবর৷ অনুব্রত মণ্ডলের অভিযোগ, ‘‘পঞ্চায়েতে হেরে সাংগঠনিক ভাবে পরাজিত হয়ে বিজেপি শাসক দলের নেতা, কর্মীদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে৷’’ বাংলাকে অশান্ত করার চেষ্টা হলে তৃণমূল কর্মীরা বুক পেতে লড়াই চালাবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷
আরও পড়ুন: বিসর্জন ঘিরে বজবজে দুষ্কৃতী তাণ্ডব, গুলিতে জখম এক
বীরভূম জেলা তৃণমূল সভাপতির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, ‘‘বিজেপি ভয় আক্রান্ত তৃণমূল৷ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব না থামাতে পারায় এই হিংসার রাজনীতি চলছে৷ নিজের অপকীর্তি ঢাকতেই বিজেপির উপর দোষারোপ করা হচ্ছে৷’’ গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে৷
The post খয়রাশোলের গুলিবিদ্ধ তৃণমূল ব্লক সভাপতির মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AnuXrp
via IFTTT
Comments
Post a Comment