স্ত্রীকে খুন করে আত্মহত্যা করার চেষ্টা স্বামীর

স্টাফ রিপোর্টার, তমলুক: স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল স্বামী৷ তবে এই ঘটনার কারণ কি তা এখনও স্পষ্ট নয়৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার পদিমা গ্রামে৷ মৃতের নাম জ্যোৎস্না সুর (২৭)৷ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী নিত্যানন্দ সুর৷

স্থানীয় সূত্রে খবর, নিত্যানন্দবাবু দিঘার একটি কাবাড়িখানার কর্মী ছিলেন৷ কাজের সূত্রে তিনি দিঘাতেই বেশির ভাগ সময় থাকতেন৷ অন্যদিকে, তাঁর স্ত্রী জ্যোৎস্না বেশীর ভাগ সময় বিলা আমড়িয়ায় বাপের বাড়িতে থাকতেন৷ বিগত প্রায় একমাস জ্যোৎস্না বাপের বাড়িতে থাকার পর মঙ্গলবার সকালে তাঁরা দু’জনে পদিমায় নিজেদের বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফিরে আসার কিছু সময় বাদেই আচমকা তাঁদের বাড়ি থেকে প্রাণঘাতী চিৎকার শুনতে পাওয়া যায় বলে দাবি করেছে প্রতিবেশীরা৷

আরও পড়ুন : রাস্তার ওপরে পড়ে আছে চাপ চাপ রক্ত! কেন?

চিৎকার শুনে তাদের বাড়িতে এলে স্থানীয়রা দেখেন, ঘরের বিছানায় ওই গৃহবধূ গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে৷ অন্যদিকে পাশের ঘরে নিত্যানন্দবাবু বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ তখনই স্থানীয়রা পাশের ঘর থেকে অচৈতন্য অবস্থায় নিত্যানন্দবাবুকে উদ্ধার করে স্থানীয় দিঘা হাসপাতালে নিয়ে আসে৷ কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পরে কাঁথি হাসপাতালে পাঠানো হয় নিত্যানন্দবাবুকে৷

তবে ঠিক কি কারণে এমন ঘটনা তা নিয়ে ধন্ধে রয়েছে স্থানীয় বাসিন্দা থেরে শুরু করে পুলিশ সকলেই৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দম্পতিদের মধ্যে কোনও দিনও কোনও অশান্তির আভাস পাওয়া যায়নি৷ তবে বেশ কিছুদিন আগে তাদের সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই তাদের মধ্যে মন কষাকষি চলচিল৷

আরও পড়ুন : পানীয় জলের হাহাকার শহরে, ক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর

কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বড় কোনও সমস্যা ছিল না তাদের মধ্যে৷ এই ঘটনার জন্যই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা কিনা তা যদিও স্পষ্ট নয়৷ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ৷

The post স্ত্রীকে খুন করে আত্মহত্যা করার চেষ্টা স্বামীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q6qGCE
via IFTTT

Comments