পাওনা টাকা চাওয়ায় প্রতিবেশীকে খুনের চেষ্টা যুবকের
স্টাফ রিপোর্টার, মালদহ: পাওনা টাকা চাইতে গিয়ে হাতুড়ি দিয়ে যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল এলাকারই এক ইলেকট্রিক মিস্ত্রির বিরুদ্ধে। আহত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
জানা গিয়েছে আহত ব্যক্তির নাম কার্তিক মণ্ডল(২৮)। তার পরিবারের সদস্যরা জানায় বাড়ির বিদ্যুৎ সংযোগ আলাদা করার জন্য এলাকার ইলেকট্রিক মিস্ত্রি চিরন মন্ডলকে দুহাজার টাকা দেয় কার্তিক। কিন্তু বেশ কয়েক মাস কেটে গেলেও সেই কাজ করেনি চিরন৷ এর ওপর বাড়িতে নতুন করে চলে আসে বিদ্যুতের বিল। ফলে এই বিল শোধ করতে কার্তিকের ওই টাকার প্রয়োজন হয়ে পড়ে।

কার্তিক বেশ কয়েকবার পাওনা দুহাজার টাকা চাইতে ইলেকট্রিক মিস্ত্রি চিরনের বাড়িতে যায়। কিন্তু ওই টাকা বারবার চাইলেও কার্তিককে তা ফেরত দেয়নি চিরন বলে অভিযোগ৷ এদিন রাত্রিবেলা ওই দুহাজার টাকা চাইতে কার্তিক ফের চিরনের বাড়িতে যায়৷ কিন্তু সেই টাকা না দিয়ে তাকে ফিরিয়ে দেয়।
কার্তিক তার নিজের বাড়িতে আসার কিছু পরেই কার্তিকের বাড়িতে যায় চিরন ও তার স্ত্রী৷ পরিবারের অভিযোগ, কার্তিক দরজা খুলতেই চিরন হাতুড়ি দিয়ে কার্তিককে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ও গ্রামবাসীরা ছুটে আসলে অভিযুক্ত চিরন ও তার স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় কার্তিককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহত পরিবারের পক্ষ থেকে মালদা থানায় চিরন মন্ডলের নামে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The post পাওনা টাকা চাওয়ায় প্রতিবেশীকে খুনের চেষ্টা যুবকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yXpZQ3
via IFTTT
Comments
Post a Comment