মমতার কার্নিভ্যাল বাতিল করেই বিসর্জনে মুদিয়ালি

স্টাফ রিপোর্টার, কলকাতা: গত দু’বছরের মতো এবারও রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর মেগা কার্নিভ্যালের৷ কিন্তু সেই কার্নিভ্যালে থাকতে চায় না দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব৷ তাই আজ, শুক্রবার দশমীতেই তাদের প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে৷

আরও পড়ুন: দশমীর সকালে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা

আরও পড়ুন: আইন এনে রাম মন্দির তৈরির দাবি জানালেন মোহন ভাগবত

খাস কলকাতার একটি ক্লাবের এমন সিদ্ধান্তের বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র৷ কারণ, গত দু’বছর ধরে রেড রোডে বিসর্জনের কার্নিভ্যাল রীতিমতো দুর্গোৎসবের অঙ্গ হয়ে উঠেছে৷ বর্ণাঢ্য সেই অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমান৷ থাকেন বিদেশি অতিথিরাও৷

আরও পড়ুন: টাকার জন্যে স্ত্রীকে বেচে দিলেন স্বামী! এরপর জানেন সেই টাকায় কি কিনলেন?

এবারও রেড রোডে কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে৷ সেই কার্নিভ্যালে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় প্রায় ৭৫টি পুজো কমিটি অংশগ্রহণ করার কথা৷ সেই তালিকায় রয়েছে মুদিয়ালি ক্লাবের নাম৷ তা সত্ত্বেও কেন ওই ক্লাবের তরফে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হল, উঠছে সেই প্রশ্নও৷

আরও পড়ুন: প্রাণীকূলের অস্তিত্ব না থাকলে কেমন হবে পৃথিবী?

বিস্তারিত আসছে…

The post মমতার কার্নিভ্যাল বাতিল করেই বিসর্জনে মুদিয়ালি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PHifch
via IFTTT

Comments