হিমালয়ের চার শৃঙ্গের নামকরণ হল বাজপেয়ীর নামে
উত্তরকাশী: হিমালয়ের চারটি পর্বতশৃঙ্গের নাম দেওয়া হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর নামে। গঙ্গোত্রী হিমবাহের চারটি শৃঙ্গের এই নতুন নামকরণ হচ্ছে।
জানা গিয়েছে, গত ১৬ অগাস্ট বাজপেয়ীর প্রয়াণের পর উত্তরাখণ্ড পর্যটন উন্নয়ন পর্যদ ও নেহরু ইনস্টিটিউট অব মাউন্টিয়ারিংয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান চালানো হয়। ‘মিশন টল’ নামে সেই অভিযানে অংশ নেয় ওই দল।
গত ৪ অক্টোবর সেই অভিযানের সূচনা হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত অভিযানের সূচনা করেন। গতকাল, শনিবার পর্বতারোহনের পর পর্বতারোহীরা তেরঙা পতাকা উত্তোলন করেন।
এই অভিযানেই মোট চারটি পর্বতশৃঙ্গে আরোহন করেন পর্বতারোহীরা। সেইসব শৃঙ্গগুলি যথাক্রমে ৬৫৫৭ মিটার, ৬৫৬৬ মিটার, ৬১৬০ মিটার ও ৬১০০ মিটার উচ্চতার। শৃঙ্গগুলির নাম দেওয়া হয়েছে অটল – ১, অটল – ২, অটল – ৩ ও অটল – ৪। গঙ্গোত্রী হিমবাহের কাছাকাছি এগুলি অবস্থিত বলে জানা গিয়েছে।
অটল বিহারী বাজপেয়ী নিজে প্রকৃতি ও পর্বত ভালোবাসতেন বলেই জানা যায়। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিযান। অভিযানের পরিকল্পনা করে সেই প্রস্তাব পাঠানো হয় উত্তরাখণ্ড পর্যটন উন্নয়ন বোর্ডে। সেপ্টেম্বর মাসেই সেই আবেদন জানানো হয়েছিল, তারপর তা মঞ্জুর হলে পর্বতারোহন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরে ১৫ দিনের পর্বতারোহন শুরু হয়। অটল বিহারীর নামে যে পর্বতগুলির নামকরণ করা হয়েছে সেগুলি সার্ভে অব ইন্ডিয়ায় নথিভুক্তও করা হয়েছে।
The post হিমালয়ের চার শৃঙ্গের নামকরণ হল বাজপেয়ীর নামে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q2wWvd
via IFTTT
Comments
Post a Comment