নতুন ভেন্যুতে আইপিএল নিলাম, তারকা বিদেশির হাতবদল

মুম্বই: বাগানের শহর বেঙ্গালুরু থেকে এবার সরতে পারে আইপিএল নিলাম৷ অন্যবারের চেয়ে কিছুটা আগেই শুরু হতে পারে বারোতম আইপিএল নিলামপর্ব৷

সেই সঙ্গে নিলামের ভেন্যুতেও পরিবর্তনের সম্ভবনা রয়েছে৷ শেষবারের মতো এবার মেগা নিলাম হয়ত আর জানুয়ারিতে নয়৷ সাধারণত প্রতিবার আইপিএলে নিলাম হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে৷ এক ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুয়ায়ী সেই নিয়মেই এবার পরিবর্তন আসতে চলেছে৷

আরও পড়ুন- ক্রিকেটকে গুডবাই জানিয়ে কোচ হতে চান প্রবীণ

সম্ভবত চলতি বছরের ১৬ ডিসেম্বর গোয়াতে বসতে চলছে আইপিএল টুয়েলভের নিলামের আসর৷ এতদিন আইপিএলের নিলাম হত বেঙ্গালুরুতেই৷ সেই সঙ্গে ২০১৯ আইপিএলে নিলাম এবার হতে পারে এক দিনেই৷ এগারোর আইপিএলেরর মেগা নিলাম হয়েছিল দু’দিনে৷

অন্যদিকে নিলামের আগে বেশ কিছু ক্রিকেটারদের রিলিজ করে দিল তাঁদের মেগা ফ্র্যাঞ্চাইজি৷ বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা বিদেশি কুইন্টন ডি’কককে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সকে বিক্রি করেছে৷ দক্ষিণ আফ্রিকার ডি’ককই এতদিন ব্যাঙ্গালোরের উইকেটকিপার হিসেবে কোহলির পথম পছন্দের ছিলেন৷ ডি’ককের সার্ভিস না পেলে তাঁর জায়গায় ব্যাঙ্গালোরের কিপিং দায়িত্ব সামলাতে দেখা যায় পার্থিব প্যাটেলকে৷ শেষ মরশুমে ৮ ম্যাচে ব্যাট হাতে ডি’ককের সংগ্রহ ছিল ২০১ রান৷

আরও পড়ুন- বিশ্বকাপকেই পাখির চোখ করছেন খলিল

রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দলেও পরিবর্তন রয়েছে৷ ২০১৯ আইপিএলে মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে না বাংলদেশের মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কান অকিলা ধনঞ্জয়কে৷ দুই ক্রিকেটারকেই রিলিজ দিল আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি৷

The post নতুন ভেন্যুতে আইপিএল নিলাম, তারকা বিদেশির হাতবদল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S259I4
via IFTTT

Comments