পুরীতে ১০ দিন ধরে গণধর্ষণ বাঙালি যুবতীকে
ভুবনেশ্বর: পুরীতে এক যুবতীকে ১০ দিন ধরে আটকে গণধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতা যুবতী পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক জনবহুল এলাকার বাড়িতে ওই যুবতীকে আটকে রেখে এই নির্যাতন চলে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে এবং তাদের জেরা করা হচ্ছে।
ধৃতরা জেরায় জানিয়েছে,ওই যুবতীকে পশ্চিমবঙ্গ থেকে একবছর আগে কাজল নামে এক মহিলা ওড়িশায় কাজের টোপ দিয়ে নিয়ে আসে। বছর ২৫-এর ওই যুবতীকে পরে জোর করে দেহব্যবসায় নামানো হয়। ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, তাঁর সঙ্গে আরও কয়েকজন যুবতীকেও আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হত।
ঘরের দরজা কোনোমতে ভেঙে ছাদে উঠে সাহায্য চান ওই যুবতী। এরপরই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে আক্রান্তকে উদ্ধার করে। চিকিত্সার জন্য ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি ও কংগ্রেসের মহিলা কর্মীরা ওই যুবতীর সঙ্গে দেখা করেছেন এবং পুলিশ-প্রশাসনকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে।
The post পুরীতে ১০ দিন ধরে গণধর্ষণ বাঙালি যুবতীকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2q1GVkg
via IFTTT
Comments
Post a Comment