রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স আনুক কেন্দ্র: আসাদুদ্দিন
হায়দরাবাদ: অযোধ্যায় রাম মন্দির হোক। আইন পাস করে তা করে দেখাক বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করলেন এআইএমআইএম প্রধান সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।
রামমন্দির নির্মাণ নিয়ে হয়ে চলা বিতর্কের মাঝেই সোমবার দেশের শীর্ষ আদালতে অযোধ্যা বিবাদে শুনানি ছিল৷ তবে এই শুনানিতে তিন মিনিটের মধ্যেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হবে ২০১৯-এর জানুয়ারিতে৷ অর্থাৎ, প্রায় ৩ মাস পরে কোর্টে উঠবে বিষয়টি৷

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ১৯৯২ সালের ডিসেম্বর মাসে ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। সেই ডিসেম্বর মাসেই ওই বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের দাবি করেছিল বিজেপি সহ একাধিক হিন্দুত্ববাদী দল। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার সুবাদে লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স জারি করার কথাও উঠেছিল।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া মিলেছে বিজেপি নেতাদের। মুখ খলেছেন সাংসদ সসুব্রহ্মণ্যম স্বামী এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য। এদের সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, “রাম মন্দির নির্মাণের জন্য বিজেপি কেন অর্ডিন্যান্স আনছে না? করে দেখাক।”

অযোধ্যায় রাম মন্দির নিয়ে ভারতীয় জনতা পার্টিকে একহাত নিয়েছেন আসাদুদ্দিন। সবসময় বিজেপি রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স জারি করার হুমকি দেয়। আদতে বিজেপির কিছুই করার ক্ষমতা নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, “প্রত্যেকবার বিজেপি রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স জারির হুমকি দেয়। বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সব টম, ডিক এবং হ্যারি একই কথা বলে।”
সরাসরি গেরুয়া শিবিরকে আক্রমণ করে আসাদুদ্দিন বলেছেন, “করে দেখাও। তোমরা তো ক্ষমতায় রয়েছ। আমি চ্যালেঞ্জ করছি তোমরা করে দেখাও। তারপর দেখ কী হয়।”
The post রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স আনুক কেন্দ্র: আসাদুদ্দিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jnm0B3
via IFTTT
Comments
Post a Comment