শৈশবের টানে বন্যপ্রাণে মন দিয়েছে বন্ধুমহল
স্টাফ রিপোর্টার: শারদীয়ার আনন্দে মাতোয়ারা ৮ থেকে ৮০। তাঁদের সেই আনন্দকে আরও বাড়াতেই থিমের লড়াই পাড়ায়-পাড়ায়। কলকাতা ছাড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই থিমের লড়াই।

সেই লড়াইয়ে অংশীদার মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাব। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার এই পুজো কমিটির সম্পাদক তনুময় লাহা জানালেন, প্রতিবছর তাঁরা কোনও কোনও থিমের প্যান্ডেল করেন। এবার তাঁদের পুজোর ২৮ বছর। শুরুর দিকে থিমের পুজো হত না। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাঁরাও থিমের পুজো করছেন।
এবার তাদের পুজোয় থিমের চমক ‘ছেলেবেলার সন্ধানে হৃদয় টানে বন্যপ্রাণে’। শিল্পী সৌম্য লাহা। উদ্যোক্তারা জানালেন, কংক্রিটের জঙ্গলে ক্রমশ গাছপালা হারিয়ে যাচ্ছে। মাটি হয়ে যাচ্ছে শৈশবের আনন্দ। সেই কারণেই এই থিম তাঁরা করেছেন।

তনুময়বাবুর কথায়, থিমের পুজো করার পর থেকে প্রতিবারই বিভিন্ন এলাকার মানুষ দেখতে আসেন। এবারও সংলগ্ন জয়নগর, দক্ষিণ বারাসত, গোচরণ, বহড়ু, মগরাহাটের মানুষ দলে দলে ভিড় জমাচ্ছেন বন্ধুমহল ক্লাবে।
The post শৈশবের টানে বন্যপ্রাণে মন দিয়েছে বন্ধুমহল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QToXvQ
via IFTTT
Comments
Post a Comment