জঙ্গি উপদ্রুত দক্ষিণ কাশ্মীরে গেরুয়া ঝড়
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে গেরুয়া ঝড়৷ সেখানকার পুরভোটে বিজেপির জয়জয়কার৷ বিশেষ করে দক্ষিণ কাশ্মীরে এই গেরুয়া ঝড়ের দাপট সবচেয়ে বেশি৷ আর এই ফলাফলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণই মনে করছে রাজনৈতিক মহল৷
জম্মু-কাশ্মীরে ১৩ বছর পুরসভার ভোট হল৷ অক্টোবরের শুরুতে নির্বাচন হয়েছে৷ শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা৷ বেলা যত বেড়েছে ততই বিজেপির সঙ্গে লড়াই বেড়েছে কংগ্রেসের৷
আরও পড়ুন: পিছিয়ে গেল সনির কলকাতায় আসা
তার মধ্যেও জম্মু নগরনিগমে কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি৷ একই সঙ্গে দক্ষিণ কাশ্মীরের চারটি জেলায়৷ অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা ও সোপিয়ান, এই চার জেলায় বিজেপি চারটি পুরসভা দখলের পথে৷ ১৩২ টি ওয়ার্ডের মধ্যে ৫৩টিতে জিতে গিয়েছে৷
তাৎপর্যপূর্ণভাবে এই চার জেলা মূলত জঙ্গিঘাঁটি হিসেবে পরিচিত৷ এই চার জেলাতে প্রায়ই পুলিশ-সেনার সঙ্গে জঙ্গিদের লড়াই চলে৷ সেখানে বিজেপির এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ হিসেবেই মনে করছে রাজনৈতিক মহল৷
আরও পড়ুন: অলিম্পিক মিউজিয়ামে ভারতীয় স্মারক
একই সঙ্গে বিজেপি যে সমস্ত এলাকায় জিতেছে, তার মধ্যে অধিকাংশ জায়গাই বিরোধী ঘাঁটি হিসেবে পরিচিত৷ দেবসার কংগ্রেসের গড় হিসেবে পরিচিত৷ সেখানে কংগ্রেসের বিধায়কও রয়েছে৷ সেখানে বিজেপি ভালো ফল করেছে৷
সোপিয়ান, পেহলগাঁওতে অনেক আসনে এক জনের বেশি প্রার্থী খুঁজে পাওয়া যায়নি৷ বাকি যেগুলিতে ভোট হয়েছে, তার মধ্যে অবশ্য বিজেপিই অধিকাংশ আসনে জয়লাভ করেছে৷
আরও পড়ুন: অযোধ্যায় নাক গলাবেন না, আসাদুদ্দিনকে হুমকি সেনার
The post জঙ্গি উপদ্রুত দক্ষিণ কাশ্মীরে গেরুয়া ঝড় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R4z6Gm
via IFTTT
Comments
Post a Comment