হলদিয়া আদালত থেকে পলাতক আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার, তমলুক: কয়েকদিন আগে মহিষাদলের কাপাসএড়ায় একটি হোটেলে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রশান্ত ভক্তা নামে এক ব্যক্তিকে৷ কিন্তু সে বিচারাধীন অবস্থাতেই গত ১৮ সেপ্টেম্বর হলদিয়া মহকুমা আদালত থেকে পুলিশি নজর এড়িয়ে পালিয়ে যায়৷ তারপর থেকেই কড়া নজর রেখেছিল জেলা পুলিশ৷
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ অভিযান চালায় উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার গ্যাঁড়াচুপি গ্রামের একটি ইটভাটায়৷ সেখানেই লুকিয়ে ছিল প্রশান্ত ভক্তা নামে ওই ব্যক্তি৷ ঘটনাস্থল থেকেই প্রকাশকে গ্রেফতার করে পুলিশ৷ বৃহস্পতিবার সকালে মহিষাদল থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়৷
আরও পড়ুন : ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার খড়গপুর আইআইটির ক্যাম্পাসে
এই প্রসঙ্গে মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় প্রকাশ ভক্তাকে৷’’ বৃহস্পতিবার তাকে হলদিয়া আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি পার্থ বিশ্বাস৷
প্রসঙ্গত, জেলায় দেহ ব্যবসা চলার প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয়েরা৷ সেই ঘটনার তদন্তে নেমেই প্রকাশ্যে আসে মহিষাদলের কাপাসএড়ার হোটেলের ঘটনা৷ সেখানে অবাধে চলছিল দেহ ব্যবসা৷ আর যার মূল অভিযুক্ত এই প্রকাশ ভক্তা৷ পুলিশ তাকে গ্রেফতারও করেছিল৷ কিন্তু পরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে৷ এরপর তল্লাশি জারি রাখলেও তার কোনও হদিশ মিলছিল না৷ পরে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়৷
The post হলদিয়া আদালত থেকে পলাতক আসামি গ্রেফতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OPiVQc
via IFTTT
Comments
Post a Comment