বিক্রি করার উদ্দেশ্যে অপহরণ যবুতীকে, উৎকন্ঠায় পরিবার
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: অষ্টাদশী যুবতীকে অপহরণের অভিযোগে উত্তাল হল বাঁকুড়ার জয়পুর থানা এলাকা। তার মেয়েকে এক যুবক অপহরণ করেছে এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বাবা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানা এলাকার পড়াশিয়া গ্রামে৷

স্থানীয় সূত্রে খবর, জয়পুর থানার পড়াশিয়া গ্রামের বাসিন্দা মাধব মাঝির মেয়ে টিয়া মাঝি৷ সে গত ১৯ অক্টোবর ভোরে গ্রামের একটি পুকুরে প্রাতঃকৃত্য সারতে যায়৷ কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেনি টিয়া।
আরও পড়ুন: সরকারি প্রকল্পের বাড়ি তৈরির নামে প্রতারণা, অভিযুক্ত যুবক
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় পরিবারের তরফে খোঁজখবর নেওয়া শুরু করা হলেও কোনও সন্ধান পাওয়া যায় না মাধব মাঝির মেয়ের। পরে এই বিষয়ে গত ২৩ অক্টোবর তার বাবা মাধব মাঝি জয়পুর থানায় মেয়ের একটি নিখোঁজ ডায়েরি করেন৷

নিখোঁজ টিয়া মাঝির বাবা মাধব মাঝি বলেন, ‘‘গোপন সূত্রে খবর পাই কারকবেড়িয়া গ্রামের বাসিন্দা অরুণ রায় গত ১৯ অক্টোবরই গ্রামের রাস্তা থেকে তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে।’’ এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য আছে বলেই তিনি মনে করছেন৷
আরও পড়ুন: মালদহে দুই প্রতিবেশীর বিবাদ, আহত প্রৌঢ়
তাঁর দাবি, পড়াশিয়া গ্রামে গিয়ে দেখা গেল, পাড়া প্রতিবেশীরা জড়ো হয়েছেন। কান্নায় ভেঙে পড়েছেন মা সুমিত্রা মাঝি। পাড়া, প্রতিবেশী সহ সমস্ত গ্রামবাসীরাই চাইছেন নিখোঁজ তরুণীকে যেভাবে হোক পুলিশ খুঁজে বের করুক। ফলে মাধব মাঝি জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, নিখোঁজ টিয়া মাঝির মা সুমিত্রা মাঝি বলেন, ‘‘জোর করে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’’ তিনি তাঁর মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে নয়, বরং সন্দেহ প্রকাশ করছেন তার মেয়েকে বাইরে বিক্রি করার উদ্দেশ্যে৷
আরও পড়ুন: SHOOTOUT at DUMDUM PARK : প্রকাশ্যে গুলি চালনায় প্রবল উত্তেজনা
বাইরে বিক্রি করার মতলবেই টিয়া মাঝিকে অপহরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও সংবাদমাধ্যমের কাছে তারা মুখ খুলতে চাননি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
The post বিক্রি করার উদ্দেশ্যে অপহরণ যবুতীকে, উৎকন্ঠায় পরিবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2O8OXBR
via IFTTT
Comments
Post a Comment