রাম আমাদের গৌরব, অযোধ্যায় তাঁর মন্দির হতেই হবে: আরএসএস

নাগপুর: রামমন্দির নিয়ে ফের বক্তব্য পেশ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ রাম আমাদের গৌরব, তাঁর স্মারক হওয়াই উচিত, এর জন্য আইন আনা উচিত সরকারের, এমনটাই বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুরে সংগঠনের বিজয়াদশমী উৎসবে তিনি এই মন্তব্য করেন৷

সঙ্ঘপ্রধান আরও বলেন, ‘ভারত খুব শীঘ্রই বিশ্ব গুরু হতে চলেছে৷ ভারত একমাত্র দেশ যেখানে সত্য এবং অহিংসার রাজনীতি হয়৷ কিন্তু শত্রু সম্পর্কে সতর্ক এবং সেনাবাহিনীকে শক্তিশালীও হতে হবে৷ আমরা কারও সঙ্গে শত্রুতা করিনা৷ কিন্তু এতোটা শক্তিশালী হতে হবে যাতে কেউ আক্রমণ করতে না পারে৷ নিজের নিরাপত্তার জন্য কারও ওপর ভরসা করলে চলবে না৷ সীমান্ত এবং সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে আমাদের৷’

নাগপুরে বক্তব্য পেশ করতে গিয়েই সঙ্ঘপ্রধান পাকিস্তানকে নিশানা করে বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রে সরকারে বদল এলেও তাদের মনোভাবে কোনও পরিবর্তন আসেনি৷’ তাঁর মতে, ‘ভারতও গুলির জবাব গুলিতেই দিতে পারে৷ কেউ কেউ আমাদের দেশে ভাঙন ধরানোর চেষ্টা করছে৷ এইসব লোকজনের সঙ্গেই জঙ্গিদের যোগ রয়েছে৷’

The post রাম আমাদের গৌরব, অযোধ্যায় তাঁর মন্দির হতেই হবে: আরএসএস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2pYFEe5
via IFTTT

Comments