বছর শেষেই ভোটের মুখে পড়ছেন হাসিনা

ঢাকা: সঠিক দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি৷ তবে বাংলাদেশের একাদশ তম জাতীয় নির্বাচন হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসেই৷ ফলে প্রস্তুতি সম্পন্ন করতে নেমে পড়েছে নির্বাচন কমিশন৷ শারদোৎসবের আবহ কাটতেই রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ও অন্যতম বিরোধী শক্তি খালেদা জিয়ার দল বিএনপি সহ অন্যান্যরা৷

নির্বাচন কমিশন সূত্রে ঢাকার একাধিক সংবাদ মাধ্যমের খবর, ভোট হতে পারে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। আর নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনী সময় সূচি। ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ সহ ১১টি বিষয় নিয়ে হতে চলেছে বৈঠক৷ বাংলাদেশ গোয়েন্দা বিভাগের আশঙ্কা নির্বাচন ভণ্ডুল করতে চেষ্টা চালাবে জেএমবি, নব্য জেএমবি সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী৷ ইতিমধ্যেই বেশকিছু জঙ্গিকে গ্রেফতার করে এমন বিষয়ে তথ্য পেয়েছেন গোয়েন্দারা৷

সবমিলে চলতি বছরের শেষেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ভোট যুদ্ধের মুখে পড়তে চলেছেন বলেই মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন সাক্ষাৎ করবে৷ তারপরেই ঘো৷ণা করা হবে ভোটের নির্ঘণ্ট৷ ডিসেম্বরের ১৮ বা ২০ তারিখে ভোট গ্রহণের দিন নির্ধারিত হতে পারে বলেই মনে করা হচ্ছে৷

The post বছর শেষেই ভোটের মুখে পড়ছেন হাসিনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PU0bvC
via IFTTT

Comments