ক্রিকেটের ময়দানে ফিরছে সচিন-কাম্বলি জুটি

মুম্বই: জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার বহু আগে থেকেই সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলির জুটি বিখ্যাত ভারতীয় ক্রিকেটমহলে৷ ১৯৮৮ সালে মুম্বইয়ের আজাদ ময়দানে স্কুল ক্রিকেটে দু’জনের ৬৬৪ রানের পার্টনারশিপ ভারতীয় ক্রিকেটের লোকগাথায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে৷ একসঙ্গে বহু স্মতি উপহার দেওয়া ‘জয়-বীরু’র ব্যক্তিগত পার্টনারশিপে ছেদ পড়েছিল মাঝে৷ সেই বরফ গলতেও বিশেষ সময় লাগেনি৷

আরও পড়ুন: ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, সচিনদের ছুঁয়ে রেকর্ড কর্ণর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর সচিন যে রাজকীয় ডিনার পার্টি দিয়েছিলেন, তাতে আমন্ত্রিত ছিলেন না তাঁর ছেলেবেলার বন্ধু কাম্বলি৷ অভিমানে কাম্বলি জানিয়েছিলেন, তাঁর বন্ধু এখমন তাঁকে ভুলে গিয়েছেন৷ তার আগেও অবশ্য বেশ কয়েকবার সচিন প্রসঙ্গে অভিমান উগড়ে দিয়েছিলেন কাম্বলি৷ পরে অবশ্য দু’জনের সম্পর্ক পুনরায় জোড়া লাগে৷

মুম্বইয়ের ময়দানে ‘জয়-বীরু’র সেই পুরনো জুটি আবার ফিরতে চলেছে সচিনের সৌজন্যে৷ ব্রিটিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে যৌথভাবে মাস্টার ব্লাস্টার নিজের যে অ্যাকাডেমি খুলেছেন, তার প্রশিক্ষক হিসাবে একসঙ্গে দেখা যাবে সচিন-কাম্বলিকে৷ কাম্বলিকে প্রস্তাব দেন সচিন নিজেই৷ সম্মতি জানাতে এক মুহূর্তও সময় লাগেনি কাম্বলির৷

আরও পড়ুন: এখনও ওয়ার্নের কাছে ‘নাইটমেয়ার’ সচিন

১-৪ নভেম্বর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তেন্ডুলকর-মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমির কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হবে৷ পরে ৬-৯ নভেম্বর বান্দ্রার এসআইজি ক্লাব এবং পুণেতে ১২-১৫ ও ১৭-২০ নভেম্বর দু’দফায় চলবে এই ক্যাম্প৷

নিজের অ্যাকাডেমিতে কাম্বলির অন্তর্ভূক্তি সম্পর্কে সচিন জানান, ‘স্কুলের সময় থেকেই কাম্বলি আর আমি একসঙ্গে ক্রিকেট খেলে বড় হয়েছি৷ সম্প্রতি ওর সঙ্গে দেখা হলে ওকে আমার প্রজেক্টের কথা বলি৷ ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়৷ ওকে কোচিং বোর্ডে পেয়ে দারুণ লাগছে৷ ক্রিকেট মাঠে কাম্বলির সঙ্গে সময় কাটানো মানে বহু পুরনো স্মৃতি অবধারিতভাবে ভেসে উঠবে মনে৷’

আরও পড়ুন: ‘বন্ধু’ লারার চমক সচিনকে

সচিনের সঙ্গে পুনরায় মাঠে নামার সুযোগ আসায় স্মৃতিমেদুর কাম্বলিও৷ তিনি বলেন, ‘এই সুযোগটা স্বপ্ন সত্যি হওয়ার মতো৷ সচিন যখন এক সঙ্গে কোচিং ক্যাম্পের ভাবনা চিন্তার কথা বলে, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই৷ ওর সঙ্গে ময়দানের পুরনো দিনগুলোয় ফিরে যেতে পারার সুযোগ আসবে এমনটা কখনও ভাবিনি৷ আসা করি আচারেকর স্যার ওই বয়সে আমাদের যা শিখিয়েছিলেন, তা ছোট ছোট ছেলেদেরকে শেখাতো পারব৷ সচিনকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য৷’

The post ক্রিকেটের ময়দানে ফিরছে সচিন-কাম্বলি জুটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R3tThV
via IFTTT

Comments