টস জিতে ব্যাটিং বিরাটদের, ফিরলেন কেদার

মুম্বই: টস জিতে চতুর্থ ওয়ান ডে ম্যাচে শুরুতে ব্যাটিং ভারতের৷ সেই সঙ্গে কোহলির শিবিরে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন৷ ঋষভ পন্তের বদলে মিডল অর্ডারে দলে ফিরলেন কেদার যাদব৷

এশিয়া কাপের ফাইনালে ম্যাচ জিতিয়েছিলেন এই কেদার৷ এরপর অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে হয়েছে৷ ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ছিলেন না কেদার৷ পরে ফিট হলেও নির্বাচকরা তাঁকে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলে ফেরাননি৷ পরে অবশ্য চতুর্থ ও পঞ্চম ওয়ান ডে ফেরানো হয় কেদারকে৷

যাদবের মতো ইউটিলিট ক্রিকেটার দলে ফিরতে তাঁকে ড্রেসিংরুমে বসিয়ে রাখার সাহস দেখাতে পারেননি বিরাট৷ চতুর্থ ওয়ান ডে বিরাটের দলে রয়েছে আরও একটি পরিবর্তন৷ পুণের মাটিতে বাদ পড়েছিলেন রবীন্দ্র জাদেজা৷

চতুর্থ ম্যাচে চাহালকে বসানো হয়েছে৷ খেলছেন জাড্ডু৷ অর্থ্যাৎ দুই স্পিনার ও তিন পেসার নিয়ে সিরিজে জয়ের লক্ষ্য নিয়ে লড়াইয়ে নামল কোহলি অ্যান্ড কোম্পানি৷ স্পিন বিভাগে রয়েছে জাদেজা ও কুলদীপ৷ পেস বিভাগে খলিল, ভুবি ও বুমরাহ৷ তিন ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১৷ মুম্বইয়ে চতুর্থ ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে অনেকটাই চাপে রাখতে পারবে মেন ইন ব্লু৷

The post টস জিতে ব্যাটিং বিরাটদের, ফিরলেন কেদার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EMjLbR
via IFTTT

Comments