“জোর করে আমার পোশাক খোলার চেষ্টা করেছিলেন উনি”
মুম্বই : বলিউড থেকে সারা দেশে ক্রমশ ছড়িয়ে চলেছে #MeToo মুভমেন্ট৷ ইন্ডাস্ট্রির নামী ব্যক্তিদের নাম একে একে উঠে আসছে এই তালিকায়৷ তনুশ্রী দত্তর হাত ধরেই এই ক্যাম্পেন প্রবেশ করল ভারতে৷ আর চুপ করে নেই কেউ৷ বহু সাধারণ এবং বলিউডের সঙ্গে যুক্ত মহিলারা মুখ খুলতে শুরু করেছেন৷
#MeToo মুভমেন্টে উঠে এসেছে বহু বলিউড ব্যক্তিত্বের নাম৷ অলোকনাথ, নানা পাটেকারের মতো অভিনেতা থেকে শুরু করে সুভাষ ঘাই, বিকাশ বেহেলের মতো পরিচালক৷ ধীরে ধীরে এমনও নাম উঠে আসছে যাঁদের বিরুদ্ধে একাধিক মহিলার যৌন হেনস্তার অভিযোগ এনেছেন৷ যেমন সাজিদ খান, অনু মালিক, মুকেশ ছাবড়া, কৈলাশ খের৷ তবে এর মাঝেও হয়েছে ভেদাভেদ৷ কারও মতে অভিযুক্তদের মধ্যে সকলে দোষী নন, আবার কারও মতে কিছু মহিলারা #MeToo র অপব্যবহার করছেন৷
টেলিভিশন জগতের বহু ব্যক্তিত্বরাই নিজেদের যৌন হেনস্তার নিয়ে মুখখুলেছেন৷ এবারে এগিয়ে এলেন টেলিদুনিয়ার পরিচিত মুখ অভিনেত্রী সোনল ভেঙ্গুরলেকার৷ কাস্টিং ডিরেক্টার রাজা বাজাজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন সোনল৷ তাঁর কথায়, “ইন্ডাস্ট্রিতে ঢোকার প্রথম প্রথম অনেক অডিশনে যেতে হত৷ সেখানেই রাজা আমায় দেখতে পান৷ অভিনেত্রী শিনা বাজাজের বাবা তিনি৷ একবার একটা অডিশন সেরম ভালো দিতে পারিনি তাই তিনি আমায় ওনাকে অ্যাসিস্ট করতে বলেন৷”
এরপর তিনি বলতে থাকেন, “অ্যাসিস্ট করলে আমার সুবিধা হবে বলেছিলেন তিনি৷ একদিন একটি শ্যুটের মডেল উপস্থিত থাকার সত্ত্বেও উনি আমায় বলেছিলেন কস্টিউম পরে আসতে৷ তার আগে উনি আমার হাতে একটা ক্রিম ধরিয়ে দিয়ে বলেছিলেন এটা বক্ষে লাগালে ক্যামেরায় ভালো লাগবে৷ আমি অবাক হয়ে গিয়েছিলাম৷ বলার পরই উনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে নিজেই জোর করে ক্রিম মাখাবার চেষ্টা করেন৷ আমার পোশাক নিয়ে টানাটানি করতে শুরু করেন৷”
The post “জোর করে আমার পোশাক খোলার চেষ্টা করেছিলেন উনি” appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OPiOnK
via IFTTT
Comments
Post a Comment