পুলিশ দিবসে সেনাদের জন্য কাঁদলেন মোদী
নয়া দিল্লি: চোখে জল৷ আবেগতাড়িত কণ্ঠ৷ পুলিশ ও সেনা জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বললেন, ‘‘আপনাদের অতন্দ্র প্রহরার জন্য যারা অশান্তি তৈরির চেষ্টা করছে, তারা বারবার ব্যর্থ হয়েছে। দেশে আজ যে শান্তি বজায় রয়েছে, তা আপনাদের জন্যই৷’’
জাতীয় পুলিশ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথা তুলে ধরেন মোদী৷ কোন পরিস্থিতে কাজ করে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছেন জাওয়ানরা তারই ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী৷ তিনি ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘মাওবাদী অধ্যুষিত এলাকায় সিআরপিএফ জওয়ানরা যে কাজ করছেন, তা প্রশংসার যোগ্য। তাঁদের এই কাজের ফলে মাওবাদীদের প্রভাব কমছে। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বহু যুবক মূলস্রোতে ফিরে আসছে।’’
আরও পড়ুন: ১৯৪৭ সালের আগেই স্বাধীন সরকার গড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র
এছাড়াও তিনি বলেন, ‘‘অনেকেই জানে না প্রাকৃতিক বিপর্যয় থেকে বড় দুর্ঘটনা, আগুন নেভানো, নৌকাডুবি এবং তার উদ্ধার কাজে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনা জওয়ানরা৷’’ প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে কাশ্মীরে প্রতিকূল পরিস্থিতিতে সেনাদের প্রহরার কথাও৷
বিচ্ছিন্নতাবাদীদের রক্তক্ষয়ী আন্দোলনে এক সময় অশান্ত ছিল দেশেহর উত্তর পূর্বের রাজ্যগুলি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা নামাতে হয়৷ বর্তমানে উত্তর পূর্বের সাত রাজ্যে শান্তি বজায় আছে৷ উন্নয়ন হচ্ছে সেখানে৷ এর জন্য মোদী কৃতীত্ব দেন ভারতীয় সেনা বাহিনীকে৷ প্রশংসা করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীরও৷
জাতীয় পুলিশ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই এদিন প্রধানমন্ত্রী পুলিশ মেমোরিয়াল ও মিউজিয়ামের সূচনা করেন৷ শ্রদ্ধা জানান ১৯৫৯ সালে লাদাখের হট স্প্রিং চিনা আক্রমণের বিরুদ্ধে লড়া জীবীত দশ জন জওয়ানকে৷
The post পুলিশ দিবসে সেনাদের জন্য কাঁদলেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OEeqbp
via IFTTT
Comments
Post a Comment