দশমীর রাতে বধূর দেহ উদ্ধারে রহস্য

স্টাফ রিপোর্টার, সিউড়ি: দশমীর রাতে গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনা ঘটল৷ বীরভূমের সিউড়ি সাজানোপল্লিতে এ নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম শিউলি পাল। তিনি সিউড়ি সাজানোপল্লিতে নিজের বাড়িতে একটি বিউটিপার্লার চালাতেন। মৃতার স্বামী ইসিএলের কর্মী।

আরও পড়ুন: লক্ষীপুজোর আগেই ফের চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী লক্ষ্মীকান্ত পাল গতকাল রাত ১০ টা নাগাদ বাড়ি এসে দেখেন বাড়ির দরজা খোলা এবং শিউলি পাল নিজের ঘরে গলায় কাপড়ে ফাঁস দেওয়া অবস্থায় বিছানায় পড়ে আছেন। বাড়ির লোকের দাবি, শিউলি দেবীকে খুন করা হয়েছে। পরিচিত কেউই এই ঘটনা ঘটিয়েছে।

অন্যদিকে বাড়িতে পাওয়া গিয়েছে একটি মিষ্টির প্লেট। যা দেখে পুলিশের অনুমান, পরিচিত কেউ বাড়িতে এসেছিল৷ তাকে দেখে দরজা খুলে দেন ওই মহিলা৷ তার পর তাকে মিষ্টিও খেতে দেন৷ আর সেই সুযোগেই শিউলিকে খুন করা হয়৷

আরও পড়ুন: ওয়ান ডে অভিষেক হতে চলেছে ঋষভের

এদিকে বাড়ির লোক দীর্ঘক্ষণ পুলিশকে দেহ তুলতে দেয়নি। তারা দাবি করে, অভিযুক্তকে না ধরা পর্যন্ত দেহ নিয়ে যেতে দেওয়া হবে না৷ যদিও প্রায় ৪ ঘন্টা পর পুলিশের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সিউড়ি হাসপাতালে। তার পরই খুনের বিষয়টি স্পষ্ট হবে৷ তার আগে শুক্রবার গভীর রাতে পুলিশ কুকুর নিয়ে এসেও তদন্ত করা হয়৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন: জানেন এই ছটি ওষুধের দাম কখনই বেশি নিতে পারে ওষুদের দোকানদার!

The post দশমীর রাতে বধূর দেহ উদ্ধারে রহস্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CuFulV
via IFTTT

Comments