দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, অভাবেই মৃত্যু রিকশাচালকের

স্টাফ রিপোর্টার, মালদহ: পরিবারে অভাব নিত্য দিনের সঙ্গী৷ তার উপর সঙ্গী যক্ষ্মার মতো মারণ রোগ৷ দীর্ঘ দিন চিকিৎসার পরেও কমেনি এই রোগ৷ তাই বাধ্য হয়ে মৃত্যুর পথ বেছে নিলেন তপন সরকার (৬৫)৷ ঘটনাটি ঘটেছে মালদহর ইংরেজবাজার থানার মহানন্দাপল্লীতে৷ তিনি পেশায় রিক্সা চালক ছিলেন৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে যক্ষ্মা রোগে আক্রান্ত হয় তিনি। এরপর থেকে তাঁর চিকিৎসা চলছিল৷ কিন্তু তাঁর রোগটি নির্মূল হচ্ছিল না। তাই দিন দিন তিনি অবসাদ গ্রস্থ হয়ে যাচ্ছিলেন। অভাবের সংসারে স্ত্রী লোকের বাড়িতে কাজ করেন। দুই ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে।

আরও পড়ুন : দুই শিশুর বচসার মাঝে আঙুল খোয়ালেন মা

শনিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তপন সরকার। সকালে বৌমা দেখতে পান টালির চালের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় শ্বশুর ঝুলে আছেন। বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীদের খবর দেন তিনি৷ তাঁরা এসে গলার ফাঁস কেটে উদ্ধার করে তপন বাবুকে৷ তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

The post দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, অভাবেই মৃত্যু রিকশাচালকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2z6T4ZF
via IFTTT

Comments