হাস্যকর রান আউট ব্যাটসম্যানের, ভাইরাল ভিডিও

দুবাই: বল বাউন্ডারি লাইন পেড়োয়নি, তার আগেই রান নিতে নিতে মাঝপথেই থেমে গেলেন দুই ব্যাটসম্যান৷ ক্রিজের মাঝপথে এরপর ফিস্ট পাঞ্চ করে পার্টনারকে বাউন্ডারি হাঁকানোর জন্য বাহবা দেওয়া৷ সুখের দৃশ্য বলতে ঐ অতটুকুই৷ দুই ব্যাটসম্যানের ভুল ভাঙল এরপর৷

বল বাউন্ডারির সামনে থেমে গেলে দ্রুত তা উইকেটকিপারের দিকে ছুঁড়ে দেন ফিল্ডার৷ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে ব্যাটসম্যান রান আউট৷ টেস্টের অন্যতম মজার এই রান আউট চলতি অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টে৷ পাক ব্যাটসম্যানদের এই মজার আউট কিন্তু ভাইরাল৷

ক্রিজে তখন ছিলেন আসাদ সাফিক ও আজহার আলি৷ বল বাউন্ডারিতে পৌঁছানোর আগেই ক্রিজের মাঝপথে গল্প জুড়ে দেন দুজন৷ এরপর বাউন্ডারি লাইন থেকে বল ছুঁড়ে দেন অজি পেসার মিচেল স্টার্ক৷ মুহূর্তেই বল সংগ্রহ করে উইকেট ভেঙে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেন৷ রান আউট হয়ে মাঠ ছাড়েন আজহার৷ আউটের পর পাকিস্তানের দুই ব্যাটসম্যানের ঢিলেমি মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে৷

রান নেওয়ার সময় ভুল বোঝাবুঝিটা আজহারের ক্ষেত্রে এই প্রথম নয়, এর আগেও সতীর্থ ইমামকে অদ্ভূত কায়দায় রান আউট করে দেন আজহার৷ ক্রিজের মাঝে ইমামের সঙ্গে ধাক্কা লাগায় ক্রিজে পৌঁছানোর আগে আউট হয়ে যান ইমাম৷

দেখে নিন পাকিস্তান ক্রিকেটারদের বেশ কিছু হাস্যকর রান আউট-

আজহার আলির রান আউটের পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেন কী বলছে

The post হাস্যকর রান আউট ব্যাটসম্যানের, ভাইরাল ভিডিও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Oy1pA0
via IFTTT

Comments