দীপাবলিতে ৬০ লক্ষ টাকা চেয়ে খুনের হুমকি পেলেন বিধায়করা
জয়পুর: ‘প্রাণে বাঁচতে হলে ৬০ লক্ষ টাকা দাও৷ না হলে এবারে দিওয়ালি আর দেখতে পাবে না৷’ উৎসবের মুখে এমন হুমকি এসএমএস পেয়ে ঘুম উড়ে গিয়ে যায় রাজস্থানের ২৮ জন বিধায়কের৷ পুলিশের কাছে কয়েকজন অভিযোগও দায়ের করেন৷ তবে তদন্ত শুরুর কয়েক ঘণ্টার মধ্যে হুমকি বার্তা প্রেরককারীকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠায় পুলিশ৷ তারপরেই স্বস্তির নিশ্বাস ফেলেন বিধায়কেরা৷
পুলিশ জানিয়েছে, যে ওই হুমকি এসএমএসটি পাঠায় তাঁর নাম ইউসুফ হুসেন মহম্মদ৷ সে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা৷ তবে সে রাজস্থানের আজমেরের দরগা বাজারে থাকে৷ এবং একটি হোটেলে বেয়ারার কাজ করে৷ তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ সেই ফোনে ওই ২৮ জন বিধায়কের নম্বর সেভ করা আছে বলে জানতে পারেন তদন্তকারীরা৷

জানা গিয়েছে, রাজস্থান বিধানসভার ২৮ জন বিধায়কের কাছে শনিবার সকালে হোয়াটস অ্যাপে একটি এসএমএস ঢোকে৷ এসএমএস দেখেই চমকে ওঠেন সকলে৷ তাতে লেখা, ‘‘তোমাকে খুন করার সুপারি পেয়েছি৷ বেঁচে থাকতে হলে নিচে লেখা ঠিকানায় ৬০ লক্ষ টাকা পাঠিয়ে দাও৷ বেশি চালাকি করো না৷ না হলে ফল খুব খারাপ হবে৷ এইবারের দিওয়ালি পরিবারের সঙ্গে কাটাতে পারবে না অথবা আগামী নির্বাচনেও ভোটে দাঁড়াতে পারবে না৷ নিচে একটি মিস্টির দোকানের ঠিকানা দেওয়া হয়৷ আরও বলা হয়, দরগা বাজারের কাছে রুবি শেখ নামে একটি মেয়ের হাতে টাকা তুলে দিও৷ টাকা হাতে পাওয়ার পরই খুনীর নাম জানতে পারবে৷’’
এসএমএসটি পাওয়ার পর পুলিশেক সঙ্গে প্রথম যোগাযোগ করেন বিধায়ক তরুণ রাই কাকা৷ তিনি চৌহান পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন৷ তার আগে এক মহিলা বিধায়ক পুলিশকে বিষয়টি জানান৷ কিন্তু তিনি কোনও অভিযোগ দায়ের করেননি৷ তদন্তে নেমে পুলিশ ওই নম্বর ট্র্যাক করে জানতে পারে এসএমএসটি আজমেরের দরগা মার্কেটের আশেপাশের এলাকা থেকে পাঠানো হয়েছে৷ সেই নম্বরের সূত্র ধরে অভিযুক্তের নাগাল পান তদন্তকারীরা৷
The post দীপাবলিতে ৬০ লক্ষ টাকা চেয়ে খুনের হুমকি পেলেন বিধায়করা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yEBKvr
via IFTTT
Comments
Post a Comment