‘তনুশ্রী আসলে একজন পুরুষ, আমাকে একাধিকবার ধর্ষণ করেছে’
মুম্বই: তনুশ্রী দত্ত খবরের শিরোনামে আসার পর থেকেই শিরোনামে জায়গা করেছে নিয়েছেন আরও এক অভিনেত্রী, রাখি সাওয়ান্ত। এতদিন ধরে তিনি বলছিলেন, তনুশ্রী দত্ত নাকি পাবলিসিটির জন্য নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। তবে এবার অভিযোগ আরও ভয়ঙ্কর।
এবার তাঁর অভিযোগ, তনুশ্রী নাকি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছিলেন। তনুশ্রী লেসবিয়ান বলে দাবি করে রাখি বলেন, ”ও ভিতর থেকে আসলে একটা পুরুষ।” এমনকি তনুশ্রী রাখিকে গনধর্ষণের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন রাখি।
বুধবার গোলাপি শাড়িতে মাথা ঢেকে একটি সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ সামনে আনেন রাখি। বলেন, একসময় নাকি তনুশ্রী তাঁর বেস্ট ফ্রেন্ড ছিলেন। সেইসময় নানা রকম রেভ পার্টিতে তাঁকে নিয়ে যেতেন তনুশ্রী, ড্রাগ নিতেও বাধ্য করছেন।
একই সঙ্গে বলি অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে নস্যাৎ করে দিয়ে রাখি সাওয়ান্ত বলেন, “যে মানুষ নিজের যৌবনেই কিছু করতে পারলেন না, তিনি বার্ধক্যে এসে কী করবেন? উনি বাবার চরিত্রে অভিনয় করেন। অলোক নাথের পাশাপাশি গায়ক তথা সঙ্গীত পরিচালক অনু মালিককেও ক্লিন চিট দিয়েছেন তিনি। রাখির কথায়, “আমি অনু মালিকের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। কখনও আমাকে ছুঁয়েও দেখেননি তিনি”।
নানা পাটেকরকে নিয়ে তনুশ্রী দত্তের করা যৌন নির্যাতনের অভিযোগকেও উড়িয়ে দিয়েছেন রাখি। তাঁর সাফ কথা, নানা পাটেকর মহারাষ্ট্রের গর্ব। নানার বিরুদ্ধে নোংরা অভিযোগ করা হলে তিনি তাঁর প্রতিবাদ করবেন। এবং এভাবেই করবেন।
এদিকে, রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তনুশ্রী দত্ত৷ মানহানির খোরপোশ হিসেবে ১০ কোটি টাকা চেয়েছেন রাখির থেকে৷ তনুশ্রীর আইনজীবী নীতিন সতপুতে জানিয়েছেন, “আমরা রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছি৷ আমার মক্কেলের চরিত্র নিয়ে বেশ খারাপ মন্তব্য করেছেন৷ এই কারণে তাঁকে আমার মক্কেলকে ১০ কোটি টাকা দিতে হবে৷ টাকা না দিলে শাস্তি হবে তাঁর৷”
The post ‘তনুশ্রী আসলে একজন পুরুষ, আমাকে একাধিকবার ধর্ষণ করেছে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ytC0NV
via IFTTT
Comments
Post a Comment