দশেরাতেই রাবণ বধ! তিন জঙ্গিকে নিকেশ করল সেনা

শ্রীনগর: কয়েক ঘণ্টার এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। শুক্রবার সকালে বারামুল্লার বনিয়ারে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা। সেই অভিযানেই তিন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে।

সেনাবাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা এবং সিআরপিএফ। সংঘর্ষে খতম হয়েছে তিন জঙ্গিই। তল্লাশিতে মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি একে-৪৭ এবং চারটি ব্যাগপ্যাক। সেগুলি খতিয়ে দেখছে সেনা।

এখনও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করছেন জওয়ানরা। চলছে গুলির লড়াই। এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।

বৃহস্পতিবারই শ্রীনগরে সংঘর্ষে খতম হয়েছিল তিন জঙ্গি। পুলওয়ামাতেও আইইডি বিস্ফোরণে জখম হন সাত জওয়ান। তারপর এলাকাজুড়ে দীর্ঘ তল্লাশি চালায় সেনা।

The post দশেরাতেই রাবণ বধ! তিন জঙ্গিকে নিকেশ করল সেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PDWpGE
via IFTTT

Comments