মাঝেরহাট সেতু নির্মাণে’র বরতা পেল পঞ্জাবে’র সংস্থা

স্টাফ রিপোর্টার, কলকাতা: মাঝেরহাট সেতু তৈরি’র বরাত পেল পঞ্জাবের একটি সংস্থা৷ ৮টি সংস্থা’কে টপকে গ্লোবাল টেন্ডারিং-এর মাধ্যমে সেতু তৈরির বরাত পায় সংস্থা’টি৷

চলতি বছরে’র ৪’ঠা সেপ্টেম্বর বিকেলে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু৷ মৃত্যু হয় তিন জনের৷ ঘটনার দায় কার? তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয় রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষে’র মধ্যে৷ সেতু বিপর্যয়ে’র পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এর জন্য দায়ী মেট্রো৷ অভিযোগ অবশ্য উড়িয়ে দেন মেট্রো কর্তৃপক্ষ৷ মাঝেরহাট সেতু ভেঙে নিহত হন ৩জন৷ সেতু ভাঙা’র কারণ খতিয়ে দেখতে গড়া হয় কমিটি৷

আরও পড়ুন: ‘গো স্লো’র’ গুঁতো’য় হয়রানি যাত্রীদে’র

ঘটনার পর পর’ই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ভেঙে পড়া মাঝের হাট সেতুর মেরামতি সম্ভব নয়৷ ফলে নতুন করে ফের তৈরি হবে সেতু৷ আগামী এক বছরের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়ে দেয় পূর্ত দফতর৷ পুজোর আগেই শুরু হয় গ্লোবাল টেন্ডারিং-এর কাজ৷

গ্লোবাল টেন্ডারিং-এ অংশ নিয়ে মাঝেরহাট সেতু তৈরির বরাত পায় পঞ্জাবে’র এক সংস্থা৷ ১৬০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে সেতুটি৷ পঞ্জাবে’র সংস্থাটির করা সেতুর নকশা অনুমোদন করেছে পূর্ত দফতর৷ এবার অর্থ দফতরের তরফে কাজ শুরু’র নির্দেশ পেলেই শুরু হয়ে যাবে সেতু নির্মাণে’র কাজ৷ আগামী এক বছরের মধ্যে গড়ে উঠবে মাঝেরহাট সেতু৷ মসৃণ হবে মধ্য ও উত্তর কলকাতা থেকে বেহালা ও দক্ষিণ শহরতলীতে যাতায়াত৷

The post মাঝেরহাট সেতু নির্মাণে’র বরতা পেল পঞ্জাবে’র সংস্থা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EMHDfu
via IFTTT

Comments