আত্মহত্যার চেষ্টা করলেন যৌন হেনস্তায় অভিযুক্ত এই বলিউড ব্যক্তিত্ব

মুম্বই: #MeToo মুভমেন্টে উঠে এসেছে বহু বলিউড ব্যক্তিত্বের নাম৷ অলোকনাথ, নানা পাটেকারের মতো অভিনেতা থেকে শুরু করে সুভাষ ঘাই, বিকাশ বেহেলের মতো পরিচালক৷ ধীরে ধীরে সকলের নামই উঠে আসছে যৌন হেনস্তায় অভিযুক্তদের তালিকায়৷

তবে এবার #MeToo মুভমেন্টের মোড় ঘুরল অন্যদিকে৷ বলিউড সেলেব্রিটি ম্যানেজার এবং ‘ক্যোয়ান এন্টারটেনমেন্ট’র কর্ণধার অনির্বান দাস ব্লাহের বিরুদ্ধে যৌন উৎপীড়নের অভিযোগ উঠতেই ফের শুরু হয়েছিল শোরগোল৷

এমন অভিযোগের দায় নাকি সামলাতে পারেননি অনির্বান৷ নাভি মুম্বইয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি৷ ব্রীজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাঁকে আটকে দেয়৷

বেলা ১২:৩০ নাগাদ ব্রীজের কাছে ঘোরাঘুরি করতে দেখে খানিক সন্দেহ করে পুলিশ৷ হঠাৎই তাঁকে ব্যারিকেডের উপর উঠে দাঁড়ান৷ সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে ধরে সেখান থেকে নামিয়ে নেয় পুলিশ৷ তারপরই কান্নায় ভেঙে পড়েন অনির্বান৷

পুলিশসূত্রে খবর, “অনির্বানকে ট্র্যাফিক পুলিশরাই থানায় নিয়ে আসে৷ আমরা ওনার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের খবর দিয়েছি৷” ৩৯ বছর বয়সী অনির্বানের বিরুদ্ধে সম্প্রতি একাধিক মহিলারা যৌন হেনস্তার অভিযোগ এনেছেন৷ অন্যদিকে অনির্বানকে পদত্যাগ করতে বলা হয়েছে৷ ‘ক্যোয়ান এন্টারটেনমেন্ট’র সঙ্গে রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, হৃত্বিক রোশন, সোনম কাপুর, শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফারন্যানডিজের মতো অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন৷

The post আত্মহত্যার চেষ্টা করলেন যৌন হেনস্তায় অভিযুক্ত এই বলিউড ব্যক্তিত্ব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PHmzrS
via IFTTT

Comments